সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

খালগুলো সচল থাকলে আলু চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, এবার আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণে। খালগুলো সচল থাকলে চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে এবং উদ্বৃত্ত আলু দেশে-বিদেশে ব্যবহারের মাধ্যমে সঠিক দাম ন

শাকসবজি

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, এবার আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণে। খালগুলো সচল থাকলে চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে এবং উদ্বৃত্ত আলু দেশে-বিদেশে ব্যবহারের মাধ্যমে সঠিক দাম নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের কালাইয়ের বৈরাগী হাটে 'কানমুনা হারাবতী' খালের খনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকের ভাগ্য উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খাল খনন ও উন্নত ড্রেনেজ সিস্টেমের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকায় অনেক সময় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়, যা রোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আব্দুল বারী বলেন, সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি-সবই মানুষের মঙ্গলের জন্য। আমাদের সরকার ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে।

এসময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফুজ রহমান/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()