সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

খাগড়াছড়িতে লিচুর সমারোহ, কম দামে মিলছে রসালো ফল

পাহাড়জুড়ে এখন রসালো ফল লিচুর সমারোহ। খাগড়াছড়ির বিভিন্ন বাগানে এ বছর রেকর্ড পরিমাণ লিচুর ফলন হওয়ায় বাজারজুড়ে দেখা গেছে লাল টসটসে লিচুর সমারোহ। দেশীয় জাতের পাশাপাশি জনপ্রিয় 'চায়না-২' ও 'চায়না-৩' জাতের লিচুতে ভরে উঠেছে জেলার হাট-বাজার। ফলন বেশি হওয়ায় তুলনামূলক কম দামে সুস্বাদু লিচু কিনতে পারছেন ক্রেতা

ফল

পাহাড়জুড়ে এখন রসালো ফল লিচুর সমারোহ। খাগড়াছড়ির বিভিন্ন বাগানে এ বছর রেকর্ড পরিমাণ লিচুর ফলন হওয়ায় বাজারজুড়ে দেখা গেছে লাল টসটসে লিচুর সমারোহ। দেশীয় জাতের পাশাপাশি জনপ্রিয় 'চায়না-২' ও 'চায়না-৩' জাতের লিচুতে ভরে উঠেছে জেলার হাট-বাজার। ফলন বেশি হওয়ায় তুলনামূলক কম দামে সুস্বাদু লিচু কিনতে পারছেন ক্রেতারা। তবে উৎপাদন বেশি হওয়ায় ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বাগান মালিক ও চাষিরা।

জেলার দীঘিনালা, মাটিরাঙা ও বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ভালো মানের 'চায়না-২' জাতের লিচু প্রতি পিস মাত্র ৫০ পয়সা থেকে ১ টাকা এবং 'চায়না-৩' জাতের লিচু ১ থেকে ২ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি ও ছোট আকারের লিচুর দাম প্রতি শতে ১০-২০ টাকা। পাইকারি বাজারে এসব লিচুর দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।

লিচু চাষি মো. আওলাদ হোসেন জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বাগানে প্রচুর লিচু ধরেছে। তবে লিচু পাকার পর বেশিদিন গাছে রাখা যায় না। ফলে স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ লিচু বাজারে চলে আসায় দাম কমে গেছে।

জেলা সদরের সাতমাইল এলাকা থেকে লিচু নিয়ে আসা বিশাখা ত্রিপুরা বলেন, 'আমাদের বাগানের সব গাছেই লিচু ধরেছে। চায়না-২ জাতের দুই হাজার লিচু এনে পাইকারিতে বিক্রি করেছি মাত্র দেড় হাজার টাকায়।'

দীঘিনালার ভৈরফা এলাকার চাষি সন্তোষ চাকমা বলেন, 'আমার ৮৫টি লিচু গাছ রয়েছে। চায়না-৩ জাতের এক হাজার লিচু বাজারে এনে মাত্র ১ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। দাম কম হওয়ায় খরচ তুলতেই কষ্ট হচ্ছে।'

তবে কম দামে ভালো মানের লিচু পেয়ে খুশি সাধারণ ক্রেতারা। খাগড়াছড়ি বাজারে লিচু কিনতে আসা মো. আব্দুর রশিদ খান বলেন, 'গত দুই বছর পাহাড়ে ভালো লিচু পাওয়া যায়নি। এবার ফলন ভালো হয়েছে, দামও অনেক সাশ্রয়ী।'

আরেক ক্রেতা শিপন দাশ বলেন, 'বাজারে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে। তবে আগাম বৃষ্টির কারণে কিছু লিচু নষ্ট হচ্ছে এবং পোকার আক্রমণও দেখা দিচ্ছে।'

স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানান, খাগড়াছড়িতে লিচুর উৎপাদন বাড়লেও দেশের অন্যান্য জেলায় পাঠাতে অতিরিক্ত পরিবহন ব্যয় ও এলাকাভিত্তিক নানান খরচ বহন করতে হচ্ছে। এতে বাইরের জেলার বড় ব্যবসায়ীরা আগের তুলনায় কম আগ্রহ দেখাচ্ছেন।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ঔঁঙ্কার বিশ্বাস বলেন, 'চলতি বছরে জেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। দেশি জাতের পাশাপাশি চায়না-২ ও চায়না-৩ জাতের লিচুরও ভালো ফলন হয়েছে। তবে জেলায় সবচেয়ে বেশি লিচু চাষ হয় সদর, দীঘিনালা ও মাটিরাঙা উপজেলাতে গত কয়েক বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ লিচু উৎপাদন হয়েছে।'

তিনি আরও বলেন, 'সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে খাগড়াছড়ির লিচু দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থকরী ফল হিসেবে প্রতিষ্ঠিত হবে।'

প্রবীর সুমন/কেএসকে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()