সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

জয়পুরহাটে পাটের দাম ভালো পেয়ে কৃষকের মুখে হাসি

বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের ভালো দাম পেয়ে খুশি জয়পুরহাটের কৃষকেরা। পুকুর ও ডোবায় জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। এবার পুকুর ও ডোবায় পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দিতে কোনো সমস্যা হয়নি জেলার কৃষকদের।

মৎস্য

বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের ভালো দাম পেয়ে খুশি জয়পুরহাটের কৃষকেরা। পুকুর ও ডোবায় জাগ দেওয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। এবার পুকুর ও ডোবায় পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দিতে কোনো সমস্যা হয়নি জেলার কৃষকদের।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২৪-২৫ ফসল উৎপাদন খরিপ-১ মৌসুমে জেলায় ৩ হাজার ২২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চাষ হয়েছে ২ হাজার ৮৮০ হেক্টর জমিতে। এরমধ্যে রয়েছে দেশি পাট ১৫ হেক্টর ও তোষা পাট ২ হাজার ৮৬৫ হেক্টর।

এবার ৪৬ হাজার ৭২০ বেল পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। সরকারের পাটজাত দ্রব্য ব্যবহার বাধ্যতামূলক করাসহ পাটের মূল্য বৃদ্ধি, জ্বালানি হিসেবে পাটকাঠি ব্যবহার ও মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় জেলার কৃষকেরা পাট চাষে আগ্রহী হচ্ছেন।

ছোট মাঝিপড়া গ্রামের পাট চাষি শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'আমি গত বছর ১ বিঘা জমিতে পাট লাগিয়েছিলাম। এবার দেড় বিঘা জমিতে পাট লাগিয়েছি। পাটের ফলন ভালো হয়েছে। কিছু পাট বিক্রি করেছি। দাম ভালো পেয়েছি।'

স্থানীয় কৃষি উপ-সহকারী ইনসান আলী জাগো নিউজকে বলেন, 'পাট চাষ সফল করতে আমরা হাতেকলমে চাষিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পাট বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় সারের মজুত সন্তোষজনক পর্যায়ে রাখাসহ অন্য কার্যক্রম গ্রহণ করেছি।'

জামালগঞ্জের পাট ব্যবসায়ী সাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, 'গত বছর প্রতিমণ পাট প্রকারভেদে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এবারের নতুন পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা মণ পর্যন্ত। বর্তমানে বাজারে পাটজাত দ্রব্যের ব্যবহার বেড়ে যাওয়ায় চাহিদা অন্য সময়ের চেয়ে অনেক বেশি।'

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মজিবুর রহমান জাগো নিউজকে জানান, চলতি ২০২৪-২৫ খরিপ-১ ফসল উৎপাদন মৌসুমে জেলায় ২ হাজার ৮৮০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। চলতি মৌসুমে ৪৬ হাজার ৭২০ বেল পাট উৎপাদন হবে বলে আশা করছি। মাটির উর্বরতা বৃদ্ধি, পাটের নানাবিধ ব্যবহার বৃদ্ধি ও ভালো দাম পাওয়ায় দিন দিন জেলায় পাটের চাষ বাড়তে শুরু করেছে।'

আল মামুন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

জেলেদের উদ্ধার করে ফেরার পথে ট্রলারডুবি, নিখোঁজ ২

বরগুনার তালতলীতে এফবি মহিমা নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়া একটি ট্রলারের জেলেদের উদ্ধার করে তীরে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ।

জাগো নিউজ ২৪৮ জুলাই ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()