সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

জয়পুরহাটে বেগুনি ফুলকপি চাষে সফল দম্পতি

জয়পুরহাটে এই প্রথম অধিক খাদ্য গুণাগুণসম্পন্ন বেগুনি ফুলকপির বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। বাজারে সাধারণ ফুলকপি বা বাঁধাকপির চেয়ে বেগুনি ফুলকপি সুস্বাদু হওয়ায় চাহিদাও প্রচুর। এমনকি দাম ভালো পাওয়ায় বেগুনি ফুলকপি চাষাবাদে ঝুঁকেছেন কৃষকরা।

শাকসবজি

জয়পুরহাটে এই প্রথম অধিক খাদ্য গুণাগুণসম্পন্ন বেগুনি ফুলকপির বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে। বাজারে সাধারণ ফুলকপি বা বাঁধাকপির চেয়ে বেগুনি ফুলকপি সুস্বাদু হওয়ায় চাহিদাও প্রচুর। এমনকি দাম ভালো পাওয়ায় বেগুনি ফুলকপি চাষাবাদে ঝুঁকেছেন কৃষকরা।

সদর উপজেলার ভাদসা গুচ্ছগ্রাম এলাকার কৃষক আমেদ আলী ও আজেদা দম্পতি ১৫ শতক জমিতে পরীক্ষামূলকভাবে বেগুনি ফুলকপি চাষ করেছেন। বেগুনি ফুলকপি দেখতে সাধারণ ফুলকপির মতো হলেও ফুল-ফলের রং বেগুনি। চাষপদ্ধতিও সাধারণ ফুলকপির মতো। বেগুনি ফুলকপির চাষ নতুন হওয়ায় এলাকায় সাড়া ফেলেছে। তা দেখতে কৃষকরা প্রতিদিন ছুটে আসছেন।

চাহিদা থাকায় সাধারণ ফুলকপি থেকে এর দাম ১০-১৫ টাকা বেশি। চারা রোপণ থেকে ৬৫ দিন মেয়াদী ১৫ শতক জমিতে বেগুনি ফুলকপি চাষে ব্যয় হয়েছে ৮ হাজার টাকা। প্রথমদিকে এ ফুলকপি ৫০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

আরও পড়ুন: মাগুরায় রঙিন ফুলকপি চাষের আগ্রহ বাড়ছে

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ মিয়া, আনোয়ার হোসেন ও তেঘর গ্রামের খোকন আহম্মেদ বলেন, 'খেতে সুস্বাদু, অধিক গুণসম্পন্ন, বাজারে চাহিদা ও দাম বেশি পাওয়া যাচ্ছে শুনে দেখতে এসেছি। আমরাও সামনের বছর বেগুনি ফুলকপি চাষ করব।'

কৃষক দম্পতি আমেদ আলী ও আজেদা বলেন, 'বেগুনি ফুলকপি বাজারে নতুন হওয়ায় চাহিদা প্রচুর। ফলে সাধারণ ফুলকপির চেয়ে কয়েকগুণ বেশি দামে গ্রাহকরা কিনছেন। এ ছাড়াও খরচের চেয়ে লাভের পরিমাণ কয়েকগুণ। তাই সামনের বছর আরও বেশি জমিতে বেগুনি ফুলকপির আবাদ করব।'

জয়পুরহাট জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন শাহিন জানান, বেগুনি ফুলকপিতে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বেশি থাকায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে বাড়ির আঙিনায় বাড়ছে সবজি চাষ

জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কায়সার ইকবাল বলেন, 'বিষমুক্তভাবে এ বেগুনি ফুলকপি চাষ করা হচ্ছে। পোকামাকড় দমনে কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ফেরোমন ফাঁদ। বেগুনি ফুলকপি নতুন হওয়ায় কৃষকদের মধ্যে উৎসাহ বেশি। দামও ভালো পাচ্ছে। ফলে এর চাষ সম্প্রসারণে আরও কাজ করবে কৃষি বিভাগ।'

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে বেগুনি ফুলকপি চাষ সম্প্রসারিত হচ্ছে এ জেলায়।

রাশেদুজ্জামান/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()