সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

জমে উঠেছে জাতীয় বৃক্ষমেলা, ১৫ দিনে পৌনে ৭ কোটি টাকার চারা বিক্রি

রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে জমে উঠেছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ, সবুজে ঘেরা পরিবেশ ও বিনোদনের আমেজে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ঘর সাজানোর ইনডোর প্ল্যান্ট ও ছাদবাগানের গাছ।

ছাদকৃষি

রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে জমে উঠেছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ, সবুজে ঘেরা পরিবেশ ও বিনোদনের আমেজে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ঘর সাজানোর ইনডোর প্ল্যান্ট ও ছাদবাগানের গাছ।

এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'। গত ৯ জুলাই শুরু হওয়া এ মেলা আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত এবং কোনো টিকিটের প্রয়োজন হয় না।

বন অধিদপ্তরের তথ্যমতে, মেলা শুরুর প্রথম দিন ৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৮ লাখ ১২ হাজার ৮০২টি বিভিন্ন জাতের গাছের চারা বিক্রি হয়েছে। এসব চারার বিক্রয়মূল্য ৬ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ২৩৬ টাকা।

জাতীয় বৃক্ষমেলায় থাকা নানা ধরনের গাছ/ছবি: জাগো নিউজ

মেলায় ঘর সাজানোর গাছ ও ছাদবাগানের গাছের চাহিদা সবচেয়ে বেশি। তুলনামূলকভাবে অর্কিড ও ক্যাকটাসের চারার দাম বেশি হলেও আমগাছের চারা পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে।

এবারের বৃক্ষমেলায় দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে বিদেশি জাতের রাম্বুটান, পারসিমন, আজওয়া খেজুর, পাকিস্তানি আনার এবং বিভিন্ন জনপ্রিয় জাতের আমের চারা। এসব গাছের ছোট আকারের চারা ৫০০ থেকে তিন হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।

জাতীয় বৃক্ষমেলায় থাকা নানা ধরনের গাছ/ছবি: জাগো নিউজ

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, 'প্রতি বছরই বৃক্ষমেলায় আসি। এ বছরও এসেছি, তবে বৃষ্টির কারণে প্রথম দিকে আসতে পারিনি। এখানে এক জায়গাতেই দেশি-বিদেশি নানা প্রজাতির গাছ পাওয়া যায়। নতুন নতুন ফলের গাছ দেখতে এবং নিজের জন্য কিছু চারা কিনতেই মূলত মেলায় এসেছি।'

আরেক ক্রেতা নাফিসা তাসনিম জাগো নিউজকে বলেন, 'গাছ আমার অনেক ভালো লাগে। তাই প্রতি বছরই বৃক্ষমেলায় আসার চেষ্টা করি, এবারও এসেছি। এখানে অনেক ধরনের গাছ দেখলাম, খুব ভালো লাগছে।'

শেরেবাংলা নগরে জাতীয় বৃক্ষমেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পছন্দের গাছ কিনছেন বৃক্ষপ্রেমীরা/ছবি: জাগো নিউজ

বন অধিদপ্তরের সোসিওলজিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'জাতীয় বৃক্ষমেলা আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশমূল্য নেই। প্রতিদিনই বিপুলসংখ্যক দর্শনার্থী আসছেন। এখানে বনজ, ফলদ, ভেষজ ও শোভাবর্ধনকারী-সব ধরনের গাছের চারা পাওয়া যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে ইনডোর প্ল্যান্ট ও ছাদবাগানের জন্য ফলদ গাছের চাহিদা বেশি।'

তিনি বলেন, 'গত বছর জাতীয় বৃক্ষমেলায় ১৭ লাখ ৬৬ হাজার ৪৯১টি চারা বিক্রি হয়েছিল, যার বিক্রয়মূল্য ছিল ১৫ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ২৭৪ টাকা। এর আগের বছর বিক্রি হয়েছিল প্রায় ১৬ কোটি ২৮ লাখ টাকার চারা। এবারও বিক্রি সন্তোষজনক। ২৩ জুলাই পর্যন্ত ৮ লাখ ১২ হাজার ৮০২টি চারা বিক্রি হয়েছে, যার মূল্য ৬ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ২৩৬ টাকা।'

আমিনুল ইসলাম আরও বলেন, 'ঢাকা শহরে গাছ লাগানোর জায়গা কমে এলেও মানুষের আগ্রহ কমেনি। অনেকে ছাদবাগানের জন্য গাছ কিনছেন, আবার অনেকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করছেন। প্রতিদিনের বিক্রির পরিসংখ্যানই মানুষের এই আগ্রহের প্রমাণ।'

নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার বিষয়ে তিনি জানান, মেলায় পুলিশ ও নিজস্ব নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। এছাড়া মা ও শিশু কর্নার, ব্রেস্টফিডিং কর্নার, চিকিৎসাসেবা, মিডিয়া কর্নার এবং সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা বিশ্রামকক্ষের ব্যবস্থাও রাখা হয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

দীপ্ত লুচি কি টবে চাষ করা যায়? জানুন উপায়

গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:

জাগো নিউজ ২৪১ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

বাড়ছে কাঁচা মরিচের দাম, আগেই চাষ করে নিন টবে

কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকা। কিন্তু এই মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করা সম্ভব নয়। তাই কম পরিশ্রমে বাড়ির চিলেকোঠা, ছাদে, বারান্দায় অথবা আঙিনায় টবে মরিচ চাষ করতে পারেন। এতে খরচও অনেক কম। সামান্য যত্নেই দ্রুত বেড়ে উঠবে মরিচ গাছ।

জাগো নিউজ ২৪৩১ জুলাই ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()