সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় গাছ লাগান : প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষার জন্য গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবাই অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগান।

পরিবেশ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষার জন্য গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবাই অন্তত একটি করে ফলদ, বনজ এবং ভেষজ গাছ লাগান।

শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে 'জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১' উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছ রোপণের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন।

সরকারপ্রধান বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সঙ্গে আমি দেশবাসীকে আহ্বান জানাব, যে যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।

তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সবচেয়ে ভালো হয়। সেটা যদি না পারেন একটা করে হলেও লাগাবেন। আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ—এ ধরনের গাছ লাগাবেন।

'পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা'—বলেন প্রধানমন্ত্রী।

গাছের যত্ন করার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যেন টিকে থাকে সে জন্য যত্ন করতে হবে। যে গাছ ফল দেবে, কাঠ দেবে অথবা ওষুধ দেবে—নানাভাবে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এ দেশ আমাদের। আজ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই।

'আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এ দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি'—বলেন সরকারপ্রধান।

বনায়নের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা জানিয়ে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। আমরা এগিয়ে যাব। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য। আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় ২২ ভাগ বনায়ন সৃষ্টি হয়েছে। তাছাড়া আমাদের পারিবারিকভাবে বাগান সৃষ্টি হচ্ছে। সবাই এখন সচেতন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, বৃক্ষরোপণকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম প্রমুখ।

এসইউজে/এইচএ/এমকেএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()