সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ঝালকাঠিতে ঢাকাগামী বাসে ৪২ মণ জাটকা জব্দ

ঝালকাঠির নলছিটিতে কোস্টগার্ডের অভিযানে ৪২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে আহরণ করা এসব জাটকা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিলো।

মৎস্য

ঝালকাঠির নলছিটিতে কোস্টগার্ডের অভিযানে ৪২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে আহরণ করা এসব জাটকা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিলো।

বুধবার (১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিজবি আহমেদ সবুজ। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।

কোস্টগার্ড জানায়, মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ পরিবহনের সময় এসব জাটকা জব্দ করা হয়েছে।

পরে জব্দকৃত ৪২ মণ জাটকা উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মো. আমিন হোসেন/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()