সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

জেলের জালে ধরা পড়ল ঘড়িয়াল

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে জেলের জালে বিপন্ন প্রজাতির একটি ঘড়িয়াল ধরা পড়েছে। রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বরধুল বিলমহিষা গ্রামের ইসমাইল হোসেনের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। সোমবার (২ নভেম্বর) সকালে খবর পেয়ে উৎসুক জনতা ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমায়।

মৎস্য

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে জেলের জালে বিপন্ন প্রজাতির একটি ঘড়িয়াল ধরা পড়েছে। রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বরধুল বিলমহিষা গ্রামের ইসমাইল হোসেনের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। সোমবার (২ নভেম্বর) সকালে খবর পেয়ে উৎসুক জনতা ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমায়।

বেলকুচি উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজাবত আলী বলেন, প্রথমে ঘড়িয়ালটি এলাকার একটি পুকুরে রাখা হয়। পরবর্তীতে সেটিকে যমুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, রোববার রাতে বেলকুচি উপজেলার বরধুল বিলমহিষা গ্রামের ইসমাইল হোসেনের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। খবর পেয়ে বিষয়টি সোমবার সকালে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরকে জানানো হয়। পরে তাদের পরামর্শ অনুযায়ী বেলকুচি উপজেলা বন কর্মকর্তা শহিদুল ইসলাম ও স্থানীয়দের সহযোগিতায় বিলমহিষা গ্রামের ইসমাইলের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করা হয়। উদ্ধার করার পর ঘড়িয়ালের নমুনা সংরক্ষণ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে বিলমহিষা যমুনা নদীতে ঘড়িয়ালটি অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, যমুনার চরাঞ্চলের জেলেদের বন্যপ্রাণীর বিষয়ে সচেতন করতে হবে। গত শুক্রবার চৌহালীতে একটি ঘড়িয়াল আটক করা হয়। গত বছরও যমুনা নদীর নওহাটার পশ্চিম এলাকা থেকে একটি ঘড়িয়াল আটক করা হয়েছিল।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()