সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

যেভাবে কবুতরের বাচ্চার যত্ন নেবেন

কবুতর প্রথম ডিম পাড়ার ১৯ তম দিন বাচ্চা ফুটে। এদিন সন্ধ্যার দিকে ডিমগুলো পরীক্ষা করে দেখবেন। অনেক সময় ডিম থেকে বাচ্চা বের হতে পারে না। সে ক্ষেত্রে হাত দিয়ে খুব আলতো করে ডিমটা আস্তে আস্তে ভেঙে বাচ্চা বের করে দিতে হবে। যদি রক্ত বেশি দেখা যায় তাহলে ঐ অবস্থায় রেখে দিয়ে পরের দিন সকালে বের করতে হবে।

লাইভস্টক

কবুতর প্রথম ডিম পাড়ার ১৯ তম দিন বাচ্চা ফুটে। এদিন সন্ধ্যার দিকে ডিমগুলো পরীক্ষা করে দেখবেন। অনেক সময় ডিম থেকে বাচ্চা বের হতে পারে না। সে ক্ষেত্রে হাত দিয়ে খুব আলতো করে ডিমটা আস্তে আস্তে ভেঙে বাচ্চা বের করে দিতে হবে। যদি রক্ত বেশি দেখা যায় তাহলে ঐ অবস্থায় রেখে দিয়ে পরের দিন সকালে বের করতে হবে।

বাচ্চা ফুটার পর বাচ্চার নাভিটা এন্টিসেপটিক (ডেটল বা সেভলন) দিয়ে ধুয়ে দেওয়া ভালো। তাহলে ইনফেকসনের ঝুঁকি কমে যায়। বাচ্চা ফুটার পর পারলে প্রতিদিন বাচ্চা যেখানে থাকে সেখানে যা দেওয়া হয় অর্থাৎ ঝুট, কাপড় ম্যাট অথবা খড়কুটো এসব পরিবর্তন করতে হবে।

চার দিন পর্যন্ত দিনে অন্তত দুই থেকে তিনবার বাচ্চা ঠিক আছে কিনা পরীক্ষা করতে হবে। কারণ অনেক সময় বাচ্চা কবুতরের পায়ের নিচে পড়ে মারা যায়।

বাচ্চার পায়খানার রাস্তায় অনেক সময় মলমূত্র লেগে থাকে খুব সাবধানে তা পরিস্কার করে দিবেন। চার দিন পর্যন্ত কবুতর বাচ্চাকে পিজিয়ন মিল্ক দেয়। যদি কোনো বাচ্চাকে না খাওয়ায় তা হলে যেটাকে খাইয়েছে ঐ বাচ্চাটাকে কিছু সময়ের জন্য সরিয়ে রাখবেন। এই সময় যেই বাচ্চাটি কম খাবার পায় ওকে খাওয়াবে এবং খাওয়ানোর পর দুইটা বাচ্চা একসঙ্গে দিয়ে রাখতে হবে।

পঞ্চম দিন থেকে কবুতর বাচ্চাকে দানাদার খাবার দেওয়া শুরু করে। এই সময় থেকে চাইলে বাচ্চাকে অতিরিক্ত খাবার দিতে হবে সিরিঞ্জ বা ফিডার দিয়ে। কবুতর যদি ঠিক মতো খাবার দেয় বাচ্চাকে তাহলে অতিরিক্ত খাবারের দরকার নেই।

অতিরিক্ত খাবার হিসেবে পোলট্রি ফিড আধাঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে উপর থেকে পানিটা ফেলে দিবেন। তারপর ভাতের মাড়ের সঙ্গে ভালো করে গুলিয়ে নিবেন। চাইলে এর সঙ্গে ভিটামিন মিশিয়ে দিতে পারেন।

বাচ্চার প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। হাতে ধরে ওজন পরীক্ষা করতে হবে। যদি কবুতর উন্মুক্ত থাকে তাহলে অনেক সময় অন্য কবুতর ঠুকরিয়ে বাচ্চাকে মেরে ফেলতে পারে। তাই যখন খাবার দেওয়া হবে বাচ্চা একটু বড় হয়ে গেলে নর মাদি উভয়ই খাবার খেতে চলে আসে ঐ সময়ে বাচ্চার প্রতি বিশেষ নজর রাখতে হবে।

অনেক সময় বাচ্চার পা অবশ হয়ে যায়। মূলত ক্যালসিয়াম আর ভিটামিন ডি-এর অভাবে এমনটা হয়। এরকম হলে ক্যালসিয়াম আর ভিটামিন এ ও ডি ৮ থেকে ১০ দিন খেতে দিতে হবে।

যদি বাচ্চা ছোট অবস্থায় কবুতর মারা যায় বা হারিয়ে যায় তাহলে ১-৪ দিন পর্যন্ত অল্প একটু ডিমের সিদ্ধ কুসুম ভাতের মাড়ের সঙ্গে মিশিয়ে সিরিঞ্জ দিয়ে খেতে দিতে হবে। আর বাচ্চা নেকড়া দিয়ে ভালোভাবে জড়িয়ে রাখতে হবে।

সেই সঙ্গে খেয়াল রাখতে হবে শ্বাস-প্রশ্বাসে যেন সমস্যা না হয়। এরপর থেকে নিয়ম মতো পোলট্রি ফিড দিতে হবে। এতে বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে। যেই পাত্রে থাকে সেই পাত্রটি প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে।

এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()