সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

জাজিরায় মালচিং পদ্ধতির চাষে লাভবান কৃষকরা

শসা, ধুন্দল, চিচিঙ্গা, টমেটো, মরিচ, করলা, বেগুন, তরমুজ, স্কোয়াস ইত্যাদি ফসলে মালচিং পদ্ধতি ব্যবহারে সুফল পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় উদ্যান ফসলের মালচিং পদ্ধতি এখন ব্যবহার হচ্ছে মাঠ ফসলেও।

শাকসবজি

শসা, ধুন্দল, চিচিঙ্গা, টমেটো, মরিচ, করলা, বেগুন, তরমুজ, স্কোয়াস ইত্যাদি ফসলে মালচিং পদ্ধতি ব্যবহারে সুফল পাওয়া যাচ্ছে। এর ধারাবাহিকতায় উদ্যান ফসলের মালচিং পদ্ধতি এখন ব্যবহার হচ্ছে মাঠ ফসলেও।

বিভিন্ন জাতের সবজির ক্ষেত্রে ব্যবহৃত মালচিং পেপার কেবল মাত্র আর্দ্রতাই ধরে রাখছে না, ফসলে পুষ্টিও যোগাচ্ছে। পাশাপাশি কমছে আগাছা বালাই নাশকের ব্যাবহার। তাই কৃত্রিম মালচিং পদ্ধতি চাষাবাদে লাভবান হচ্ছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষকরা।

সাদা পলিথিনে ঢাকা ফসলি মাঠ। তবে ছোট ছোট ছিদ্র দিয়ে উঁকি দিচ্ছে ঝাপালো পাতাসহ সবুজ গাছ। ক্ষেতকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার এই প্রযুক্তিকে বলা হয় কৃত্রিম মালচিং। মূলত মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ ও আগাছা থেকে ক্ষেতকে রক্ষায় মালচিং পদ্ধতি এখন ব্যবহার করা হচ্ছে।

জানা যায়, একটি বেসরকারি এনজিও 'এসডিএস'র বাস্তবায়নে এবং 'পিকেএসএফ'র অর্থায়নে কৃষি ইউনিটের আওতায় ২০১৫ সালে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণপুর লুৎফর আকন নামে একজন কৃষক মালচিং পদ্ধতিতে প্রথম শসা চাষ করেন।

শসা চাষ করে সফলতা পান লুৎফর। সেই থেকে জাজিরায় মালচিং পদ্ধতিতে চাষ বাড়তে থাকে। এখন উপজেলায় প্রায় ২০০ একর জমিতে মালচিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। শসা, ধুন্দল, চিচিঙ্গা, টমেটো, মরিচ, করলা, বেগুন, তরমুজ, স্কোয়াস ইত্যাদি ফসল চাষ হচ্ছে।

লুৎফর আকন জানান, প্রথম অবস্থায় তার বাবার ১৬ শতক জমিতে সবজি চাষ শুরু করেন। মালচিং করে উন্নত জাতের শসা চাষ করেন। এতে খরচ হয়েছিল ২৩ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে আয় হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।

এখন এলাকার ৬ বিঘা জমিতে একে একে শসা, করলা, চিচিংগা, টমেটো, ধুন্দুল চাষ করছেন। তার জমিতে পাঁচজন শ্রমিক কাজ করছেন। সবজি বিক্রি করে প্রতি বছর সব খরচ বাদ দিয়ে প্রায় ৩ লাখ টাকা আয় হচ্ছে তার।

জাজিরার মিরাশার এলাকার সুমন চোকদার, কুদ্দুছ মোল্লা ও মামুন শেখ মালচিং পদ্ধতি কৃষি ক্ষেতে গিয়ে দেখা যায়, শসা, করলা, চিচিংগা, টমেটো, ধুন্দুল গাছে ঝুলছে সবজি। কৃষকরা জানান, মালচিং বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি।

গাছপালার গোড়া, সবজি ক্ষেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে চাষাবাদের পদ্ধতিকে বলে মালচিং। এখন প্লাস্টিক মালচিংয়ের ব্যবহার জনপ্রিয় হচ্ছে। এ পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় এবং বাজার মূল্য ভালো থাকায় তাদের লাভ হচ্ছে।

এসডিএস'র কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খাজি আলম বলেন, এসডিএস কর্তৃক বাস্তবায়িত পিকেএসএফ'র অর্থায়নে ২০১৫ সালে আমরা জাজিরার কৃষকদের মাধ্যমে মালচিং পদ্ধতিতে চাষাবাদ শুরু করি এবং গবেষণাও করি।

এতে দেখা যায় ফলন ভালো হয়। এই পদ্ধতিতে ঘাস হচ্ছে না, সারের পরিমাণ কম লাগে, গাছও দ্রুত বৃদ্ধি পায়। সর্বপরি এ পদ্ধতিতে চাষে রোগ জীবাণু কম হয়। ফসল ভালো হওয়াতে কৃষক এই পদ্ধতি গ্রহণ করেছে। এবছর উপজেলায় প্রায় ২০০ একর জমিতে মালচিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। আমরা কৃষকদের পাশে থেকে তাদের সহায়তা করছি।

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জামাল হোসেন বলেন, আমাদের বর্তমান পরিবেশবান্ধব প্রযুক্তি সম্প্রসারণে একটি উদ্যোগ মালচিং পদ্ধতিতে চাষ। এই পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন খরচ কম লাগে, অন্যদিকে সেচ ও বালাই নাশক খরচ কমে।

এছাড়া সূর্যের আলোর রিফ্লেকশনের কারণে গাছ দ্রুত বৃদ্ধি পায়। বছরের যেকোন সময় মালচিং পদ্ধতিতে চাষ করা যায়। এই মালচিং পদ্ধতির প্রক্রিয়াকে তরান্বিত করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করছি।

এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()