সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ঈশ্বরদীতে শীতকালীন সবজি চাষে ধুম পড়েছে

প্রকৃতিকে বিদায় জানাচ্ছে শরৎ। উঁকি দিচ্ছে হেমন্ত। ভোরে দেখা মিলছে কুয়াশার। হেমন্তের পরেই শীতকাল। তাই শীতের নানা সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈশ্বরদীর কৃষকেরা। পাবনার ঈশ্বরদী উপজেলার মাঠে মাঠে এখন সবজি চাষের ধুম। অনেকেই শীতকালীন সবজির আগাম চাষ করেছেন। মাঠজুড়ে এখন গাজর, মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি,

শাকসবজি

প্রকৃতিকে বিদায় জানাচ্ছে শরৎ। উঁকি দিচ্ছে হেমন্ত। ভোরে দেখা মিলছে কুয়াশার। হেমন্তের পরেই শীতকাল। তাই শীতের নানা সবজি চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈশ্বরদীর কৃষকেরা। পাবনার ঈশ্বরদী উপজেলার মাঠে মাঠে এখন সবজি চাষের ধুম। অনেকেই শীতকালীন সবজির আগাম চাষ করেছেন। মাঠজুড়ে এখন গাজর, মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি ও টমেটোর চাষ চলছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়। এর মধ্যে কিছু জমিতে আগাম সবজি চাষ হয়েছে। উপজেলার ভাড়ইমারী, নওদাপাড়া, মুনসিদপুর, মুলাডুলি মধ্যপাড়া, বাঘহাছলা, সাহাপুুর, মিরকামারীসহ বিভিন্ন এলাকায় কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পাড় করছেন। সকাল-সন্ধ্যা সবজি ক্ষেত পরিচর্যা করছেন। কেউ কেউ চারা ও বীজ বপনে ব্যস্ত। মুলাডুলি ইউনিয়নের গ্রামগুলোয় শিমের চাষাবাদ চলছে। সলিমপুরের ভাড়ইমারী, নওদাপাড়া, মিরকামারী ও সাহাপুর গ্রামে গাজরের চাষ বেশি দেখা যায়। এছাড়া লক্ষ্মীকুন্ডা পদ্মার চরাঞ্চলে মুলা, ফুলকপি, টমেটো ও ধনিয়া চাষ বেশি।

ভাড়ইমারী গ্রামের সবজি চাষি জিয়াউল ইসলাম জাগো নিউজকে বলেন, 'ফুলকপি, বাঁধাকপি, ওলকপি চাষের প্রস্তুতি নিচ্ছি। বীজতলা তৈরি করে চারা প্রস্তুত করেছি। এসব চারা এখন তুলে রোপণ করা হবে। আশ্বিনের শেষে অথবা কার্তিকের শুরুতে কপির চারা রোপণ করলে ২ মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। সাড়ে ৪ বিঘা জমিতে সবজি চাষ শুরু করেছি।'

আরও পড়ুন: বিলেতি ধনে পাতায় স্বাবলম্বী চাষিরা

মনসিদপুর গ্রামের মহামতিন বলেন, 'শীতকালীন সবজি চাষের জন্য বীজতলা তৈরি করেছি। সেখান থেকে চারা তুলে দুই-চারদিনের মধ্যে জমিতে রোপণ করবো। এবার ফুলকপির চারা বেশি তৈরি করেছি। ফুলকপি চাষে ভালো লাভ হয়।'

নওদাপাড়া গ্রামের মেহেদি ইসলাম বলেন, 'শীত মৌসুমে সবজি চাষের জন্য বীজতলায় চারা তৈরি করেছি। এগুলো রোপণের উপযোগী হয়েছে। কয়েকদিনের মধ্যে রোপণ করবো। এলাকায় মূলত গাজর, মুলা, কপি এবং গ্রীষ্মকালে লিচুর ব্যাপক আবাদ হয়।'

সলিমপুর ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, 'ইউনিয়নে শীতকালীন সবজি চাষ হচ্ছে। এখানে গাজর, মুলা, ফুলকপি, ওলকপি ও শিম চাষ বেশি হয়। এছাড়া টমেটো, ধনিয়া, লাল শাক, পালং শাকের ফলনও ভালো হয়। কৃষকদের নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।'

আরও পড়ুন: মিরসরাইয়ে লাউ চাষে লাভবান হচ্ছেন কৃষকেরা

উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জাগো নিউজকে বলেন, 'এখানে প্রায় ৭ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়। শিম, ফুলকপি, গাজর ও মুলাসহ বিভিন্ন সবজি চাষ হয়। ১৬ অক্টোবর রবি মৌসুম শুরু হচ্ছে। এখানকার কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।'

শেখ মহসীন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()