সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

ঈশ্বরদীতে জমজমাট লিচুর বাজার, কম দামেও খুশি চাষিরা

লিচু গুণগত মান ও স্বাদের কারণে সারাদেশেই সমাদৃত পাবনার ঈশ্বরদীর লিচু। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। মৌসুমের শুরুতে দেশি জাতের লিচু বিক্রি হলেও বর্তমানে বোম্বাই, বেদানা ও চায়না জাতের লিচুতে সরগরম হয়ে উঠেছে হাট-বাজার। দাম তুলনামূলক কম হলেও ভালো ফলন ও ব্যাপক বিক্রির কারণে সন্ত

ফল

লিচু গুণগত মান ও স্বাদের কারণে সারাদেশেই সমাদৃত পাবনার ঈশ্বরদীর লিচু। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। মৌসুমের শুরুতে দেশি জাতের লিচু বিক্রি হলেও বর্তমানে বোম্বাই, বেদানা ও চায়না জাতের লিচুতে সরগরম হয়ে উঠেছে হাট-বাজার। দাম তুলনামূলক কম হলেও ভালো ফলন ও ব্যাপক বিক্রির কারণে সন্তুষ্ট চাষি ও ব্যবসায়ীরা।

উপজেলার জয়নগর বাজার ও আওতাপাড়া বাজারে প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত কয়েক কোটি টাকা লিচু বিক্রি হচ্ছে। লিচু বেচাকেনায় ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয় উঠেছে লিচুর হাট। বাজার থেকে লিচু কেনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকেও লিচু কিনে নিয়ে যাচ্ছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর ঈশ্বরদীতে প্রায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। আর লিচু বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হওয়ায় লাভবান হচ্ছেন চাষি ও ব্যবসায়ীরা।

এদিকে গত ১০ দিন ধরে উপজেলার জয়নগর ও আওতাপাড়া বাজারে বোম্বাই জাতের লিচু প্রতি হাজার ১২০০ থেকে ২৮০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। গত বছর যেখানে সর্বোচ্চ ভালোমানের লিচু প্রতি হাজার ৪৫০০-৫০০০ টাকা দরে বেচাকেনা হয়েছে। এবার সেই লিচু বিক্রি হচ্ছে প্রতি হাজার সর্বোচ্চ ২৮০০ টাকা। গতবারের তুলনায় দাম কম হলেও ফলন দ্বিগুণ-তিনগুণ হওয়ায় চাষিরা এ দামে লিচু বিক্রি করে খুশি।

চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর লিচুর ফলন বেশি হওয়ায় দাম কিছুটা কম। অন্য বছর যে গাছে ৩ হাজার লিচুর ফলন হয়েছিল এবছর সেখানে কমপক্ষে ১০ হাজার লিচুর ফলন হয়েছে। লিচু এমন একটি ফল এটি পাকা শুরু করলে ৭ থেকে ১০ দিনের মধ্যে গাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতে হয়। তা না হলে লিচুতে পচন ধরে যায়। ফলে দ্রুততম সময়ের মধ্যে লিচু বিক্রির কারণে দাম কিছুটা কম পাওয়া যায়।

জয়নগর লিচুর হাটে চাষি আমির হোসেনের সঙ্গে কথা হয়। তিনি জাগো নিউজকে বলেন, ভোরে এ হাটে লিচু প্রতি হাজার ২৭০০-২৮০০ টাকায় বিক্রি হয়েছে। সকাল ৮টার দিকে এ লিচু প্রতি হাজার ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে পর্যাপ্ত লিচু আমদানি হওয়ার কারণে দাম কম। তবে কম দামে লিচু বিক্রি করেও আমরা খুশি। আল্লাহ যেহেতু লিচুর পর্যাপ্ত ফলন দিয়েছে, সেটি যদি এখন কম দামে নিয়ে সবাই খেতে পারে তাতেই আমরা খুশি। আমরা ফলনের ব্যাপারে যা আন্দাজ করেছিলাম তার চেয়ে অনেক বেশি ফলন হয়েছে।

লিচু চাষি আসাদুল ইসলাম বলেন, লিচুর বাজারদর খুব কম। আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে। হাটে লিচু এনেছি , এগুলো মান ভালো তবুও প্রতি হাজার ২৬০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। বাজার ভালো হলে এ লিচু প্রতি হাজার ৩০০০ টাকার বেশি বিক্রি হতো।

উপজেলার জয়নগর লিচুর হাটে কথা হয় বাগান মালিক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের সঙ্গে।

তিনি বলেন, এবার ঈশ্বরদীতে বিশেষ করে সলিমপুর ইউনিয়নে লিচুর উৎপাদন খুব বেশি। এবার ঈদের আগের থেকে বোম্বাই লিচুর বেচাকেনা হয়। ঈদের মধ্যে দুইদিন লিচু বেচাকেনা বন্ধ ছিল। ফলে ঢাকাসহ দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ী ও ব্যাপারীরা না থাকায় বেচাকেনা বন্ধ ছিল। এতে লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েকদিন ধরে লিচুর আমদানি খুব বেশি। সে তুলনায় ক্রেতা কম। বাজারদরও কিছুটা মন্দা যাচ্ছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জাগো নিউজকে বলেন, এবছর লিচুর ফলন ভালো হয়েছে। লিচু বেচাকেনা করে লাভবান হচ্ছে চাষিরা।

শেখ মহসীন/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()