সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

ইলিশের দাম কমেছে কেজিতে ২০০ টাকা

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে প্রায় ২০০ টাকা কমেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল থেকেই মাছঘাটে ক্রেতাদের ভিড় ছিল। দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

মৎস্য

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে প্রায় ২০০ টাকা কমেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটির দিনে সকাল থেকেই মাছঘাটে ক্রেতাদের ভিড় ছিল। দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

তবে ইলিশের ভরা মৌসুম চললেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের সরবরাহ এখনো আশানুরূপ বাড়েনি। কমসংখ্যক ইলিশ নিয়ে আড়তে চলছে বেচাকেনা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম কমলেও তা এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

জানা গেছে, শুক্রবার বড়স্টেশন মাছঘাটের আড়তগুলোতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। এক সপ্তাহ আগে একই আকারের ইলিশের দাম ছিল কেজিতে প্রায় ২০০ টাকা বেশি।

ঢাকা থেকে আসা ক্রেতা ইদ্রিস মিয়াজী বলেন, 'বন্ধুদের নিয়ে তিন নদীর মোহনায় ঘুরতে এসেছি। মাছঘাট কাছে হওয়ায় ইলিশ কেনার ইচ্ছে জেগেছে। আগের তুলনায় কিছুটা দাম কমেছে, আরও কমার দরকার। আমার মতে, ইলিশের কেজি সর্বোচ্চ ২ হাজার টাকা হওয়া উচিত। তাহলে অনেকেই ইলিশ কিনতে পারবে।'

ব্যবসায়ী কামাল হোসেন বলেন, নদীতে ইলিশের পরিমাণ বাড়লে বাজারে সরবরাহও বাড়বে। তখন ইলিশের দাম আরও কমতে পারে। বর্তমানে যে পরিমাণ ইলিশ ঘাটে আসছে, তা চাহিদার তুলনায় কম হওয়ায় দাম পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

শরীফুল ইসলাম/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()