সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

ইলিশ ধরায় নিষেধাজ্ঞার চতুর্থ দিন, ৯ জেলেকে জেল-জরিমানা

ভোলায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞার চতুর্থ দিন চলছে। বুধবার (১৬ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ অহরণের সময় বিপুল পরিমাণ জালসহ ৯ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য

ভোলায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞার চতুর্থ দিন চলছে। বুধবার (১৬ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ অহরণের সময় বিপুল পরিমাণ জালসহ ৯ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোরের দিকে নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীতে ইলিশ শিকার করার সময় এক হাজার মিটার জালসহ এক জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমাতুল্লাহ। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

এছাড়া লালমোহন উপজেলার বদনপুর ও ফরাজগঞ্জ ইউনিয়নের তেতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ৮ জেলেকে আটক করা হয়ে। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার মিটার জাল ও দুটি ট্রলার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জেলেদের ২৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()