সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

ঈদের তৃতীয় দিনেও মাছের বাজারে চিরচেনা ব্যস্ততা ফেরেনি

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানীর নিউমার্কেটের পাইকারি মাছের বাজারে চিরচেনা ব্যস্ততা ফেরেনি। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় শহর এখন অনেকটাই ফাঁকা। এর প্রভাব রাজধানীর অন্যতম ব্যস্ত এই মাছের পাইকারি বাজারেও পড়েছে।

মৎস্য

পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানীর নিউমার্কেটের পাইকারি মাছের বাজারে চিরচেনা ব্যস্ততা ফেরেনি। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ায় শহর এখন অনেকটাই ফাঁকা। এর প্রভাব রাজধানীর অন্যতম ব্যস্ত এই মাছের পাইকারি বাজারেও পড়েছে।

সাধারণ দিনে কাক ডাকা ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নিউমার্কেটের পোস্ট অফিস থেকে ফলপট্টি পর্যন্ত এলাকাটি মাছের আড়তদার, শ্রমিক ও ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকে। ট্রাক থেকে মাছ নামানো, বরফ ভাঙা এবং নিলাম ডাকার হইচইয়ে মুখর থাকে চারপাশ।

কিন্তু আজ শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৭টার দিকে সেই চিরচেনা দৃশ্য চোখে পড়েনি।

নিউমার্কেট মুদি মার্কেট সংলগ্ন রাস্তায় হাতেগোনা মাত্র দুই-তিনজন আড়তদারকে মাছ বিক্রি করতে দেখা গেছে। পাইকারি ক্রেতাদের সংখ্যাও ছিল অত্যন্ত নগণ্য।

বাজারের এমন স্থবিরতা নিয়ে আড়তদার আব্দুস সালাম জানান, ঢাকা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাছ সরবরাহকারীরা এখনো ঈদ কাটিয়ে ঢাকায় ফেরেননি। তাদের অনুপস্থিতির কারণেই বাজারে আজ সরবরাহ ও ক্রেতা কম। তবে আগামী দু-তিন দিনের মধ্যেই বাজার তার স্বাভাবিক গতি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লালবাগ থানার নবাবগঞ্জের এক মাছ বিক্রেতার ম্যানেজার জানান, ঈদের পরের কয়েকদিন মাছের চাহিদা বেশি থাকে তাই মালিকের নির্দেশে অল্প কিছু রুই মাছ কিনতে তিনি বাজারে এসেছেন।

এদিকে, ঈদের কয়েকদিন টানা কোরবানির গরুর মাংস খাওয়ার পর অনেকেরই মুখে এখন মাছের চাহিদার কথা শোনা যাচ্ছে।

এলিফ্যান্ট রোড থেকে ইলিশ মাছ কিনতে আসা মোহাম্মদ আমির হোসেন বলেন, গত দুদিন গরুর মাংস খেয়েছি। এখন একটু হালকা মাছের ঝোলের কথা মনে পড়ছে তাই বাজারে এসেছি।

আড়তদারদের আশা আগামী সপ্তাহের শুরু থেকেই নিউমার্কেটের এ মাছের বাজার আবার আগের মতো কর্মচাঞ্চল্যে ভরে উঠবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()