সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

হাতের কাছেই পাবেন যেসব ফুল

তানজিদ শুভ্র

ফুল

তানজিদ শুভ্র

গ্রামবাংলার আঙিনা থেকে শুরু করে শহরের ব্যস্ত সড়কেও ফুটে থাকে নানা রঙের ফুল। ঋতুভেদে বর্ণিল সাজে ফোটে, ছড়ায় সৌরভ। প্রতিটি ফুলের আছে ইতিহাস আর হৃদয়ের টান। ফুলগুলো কেবল রং ও সুবাসই দেয় না, দেয় জীবনের স্নিগ্ধতা। চাইলে হাতের কাছেই পাবেন এসব ফুল। চাষ করতে পারেন বাড়ির আঙিনা, খোলা জায়গা কিংবা ছাদে।

শরৎকালের অমোঘ প্রতীক শিউলি। রাতের আঁধারে ফুটে ভোরের আলো আসতেই ঝরে যায় বলে অনেকে বলেন 'নিশিপুষ্পী'। গ্রামের উঠান, মসজিদের আঙিনা কিংবা প্রভাতের পথ—সবখানেই শিউলি দেখা যায়। বাতাসে ভেসে আসে মিষ্টি সুবাস। শরতের দূত হয়ে শিউলি জানিয়ে দেয় নতুন ঋতুর আগমন। শুভ্র পাঁপড়ি আর কমলা ডাঁটের মিশেলে এ ফুলের সৌন্দর্য অনন্য।

শরতের অন্যতম আকর্ষণ হলো কাশফুল। শুভ্রতার প্রতীক এই ফুল জানিয়ে দেয় শরতের আগমন। নদীর তীরে, মাঠের ধারে কিংবা পতিত জমিতে হঠাৎ করেই ঝাঁকে ঝাঁকে মাথা উঁচু করে দাঁড়ায় কাশফুল। কাশফুল শুধু শোভা নয়, শরতের অপরূপ বার্তাবাহকও বটে। নীল আকাশে সাদা মেঘের খেলা, শীতল বাতাস আর দিগন্তজোড়া কাশবনের দোল খাওয়ার দৃশ্য মিলিয়ে শরতের অনন্য মায়া সৃষ্টি হয়।

শুভ্র ভালোবাসার নাম বেলি। তারুণ্যের কাছে এটি প্রেম আর রোমান্টিকতার প্রতীক। মনোমুগ্ধকর ঘ্রাণে ছোট্ট সাদা ফুল গ্রীষ্মের সন্ধ্যা ও রাতে ফোটে। চারপাশে ছড়িয়ে দেয় স্বর্গীয় সুবাস। বেলি শুধু ফুল নয়, তরুণীদের সাজের অন্যতম অনুষঙ্গও বটে। কখনো মালা হয়ে গলায়, কখনো হাতে গাঁজরা, আবার কখনো চুলে গুঁজে দিয়ে আনে অন্যরকম সৌন্দর্য। বেলি দিয়ে তৈরি হয় চা, আতর ও গয়না।

আরও পড়ুনচারপাশে উঁকি মারছে দীপ্ত লুচি, চেনেন কি? বাংলাদেশের মাটিতে ল্যাভেন্ডার চাষ করা সম্ভব

অযত্নে বেড়ে ওঠা ভেষজ উদ্ভিদ ভৃঙ্গরাজ। রাস্তার ধারে, মাঠে কিংবা বাড়ির আঙিনায় সহজেই জন্মে। বাংলাদেশের প্রায় সর্বত্রই এ গাছ দেখা যায়। তবে ভেজা বা আর্দ্র জায়গা এর জন্য বিশেষ উপযোগী। ভৃঙ্গরাজ দেখতে সাধারণ। চকচকে সবুজ পাতার আড়ালে ফোটে ছোট্ট হলুদ ফুল। প্রজাতিভেদে ফুল নীল এবং সাদাও হয়।

রঙ্গন মানেই রঙের সমাহার। প্রজাতি ও জাতভেদে এর ফুল ঘন লাল, গোলাপি, কমলা, হলুদ, সাদা—এমনকি দোরঙা রঙ্গনও দেখা যায়। ছোট ছোট ফুল একসাথে গুচ্ছ হয়ে ফোটে, যেন উৎসবের আল্পনা মেলে ধরে। রঙ্গন শহুরে বাগানে অত্যন্ত জনপ্রিয়। বাড়ির আঙিনা, পার্ক কিংবা অফিস প্রাঙ্গণ—যেখানেই থাকুক, রঙ্গন মানেই আনন্দ ও উচ্ছ্বাসের ছোঁয়া।

কাঠগোলাপ নান্দনিক ফুল। সাদা-হলদে পাঁপড়ি যেন অনন্ত শান্তির প্রতীক। এর হালকা ঘ্রাণ ভেসে এলে মনে হয় প্রকৃতি নিঃশব্দে ফিসফিস করছে। কোনো কোনো ফুল একেবারে দুধের মতো সাদা, কোনোটি সাদা পাঁপড়ির গায়ে হলুদ দাগ, আবার কোনোটি লালচে-গোলাপি আভা ছড়ায়। বাগান, মসজিদ, মন্দির কিংবা বাড়ির উঠান—সবখানেই এ গাছের উপস্থিতি দৃষ্টি কাড়ে।

প্রকৃতি আমাদের দিয়েছে অগণিত ফুল। প্রতিটি ফুল একেকটি শোভা, একেকটি উপকারিতা, একেকটি মধুর স্মৃতি। ফুলকে ভালোবাসা মানেই প্রকৃতিকে ভালোবাসা। প্রকৃতিকে ভালোবাসা মানেই জীবনকে বাঁচানো।

লেখক: শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

নজরকাড়া দুর্লভ ফুল গোলাপি সোনালু

দেখতে একদম সোনালু ফুলের মতো। মিলে যায় গঠন এবং বৈশিষ্ট্য। যদিও এখন পর্যন্ত এর তেমন কোনো নাম নির্ধারণ করা হয়নি। তবে প্রজাতিটিকে ‌'পিঙ্ক ক্যাসিয়া' বলে থাকেন কেউ কেউ। যাকে বাংলায় বলা হয় 'গোলাপি সোনালু'। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ ফুলের গাছ। যেমন শোভা; তেমন সুঘ্রাণ। দুয়ে ম

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬৩ মিনিটের পড়া
ফল

দেশের কোথায় কবে পাড়া হবে কোন জাতের আম?

জাতভিত্তিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে ৫ মে থেকে।

জাগো নিউজ ২৪৭ মে ২০২৬৫ মিনিটের পড়া
ফুল

প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল

প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।

জাগো নিউজ ২৪২৮ এপ্রিল ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()