সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

হাট তদারকিকালে প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু, মন্ত্রীর শোক

প্রাণিসম্পদ অধিদপ্তরের ২৪তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা এবং সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উপ-পরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টু

মৎস্য

প্রাণিসম্পদ অধিদপ্তরের ২৪তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা এবং সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উপ-পরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (২৭ মে) বেলা ১১টায় সাভার রেডিও কলোনি কোরবানির পশুর হাটে সরকারি দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

আরও পড়ুনফেসবুকে ‌'খেলা হবে' পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ ঈদযাত্রা স্বস্তিদায়ক, ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ছিলেন একজন নিষ্ঠাবান, কর্মনিষ্ঠ, দায়িত্বশীল ও অত্যন্ত আন্তরিক কর্মকর্তা। কর্মজীবনে তার পেশাদারত্ব, মানবিকতা এবং সহকর্মীদের প্রতি সদয় আচরণ তাকে প্রাণিসম্পদ পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। তার অকাল প্রয়াণে প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সমগ্র কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()