সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

হাওরের পতিত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

• হেক্টরপ্রতি মিষ্টি কুমড়া হয়েছে প্রায় ১০ হাজার পিস• যার বিক্রয়মূল্য প্রায় ৬ কোটি টাকা • খরচ বাদে কৃষকের আয় প্রায় সোয়া ৫ কোটি টাকা • কর্মসংস্থান হয়েছে প্রায় শতাধিক যুবকের

শাকসবজি

• হেক্টরপ্রতি মিষ্টি কুমড়া হয়েছে প্রায় ১০ হাজার পিস• যার বিক্রয়মূল্য প্রায় ৬ কোটি টাকা • খরচ বাদে কৃষকের আয় প্রায় সোয়া ৫ কোটি টাকা • কর্মসংস্থান হয়েছে প্রায় শতাধিক যুবকের

নেত্রকোনার হাওরাঞ্চলে শত বছর ধরে পতিত থাকা জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, হেক্টরপ্রতি মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে প্রায় ১০ হাজার পিস। হেক্টরে ৩৫ মেট্রিক টন উৎপাদন হারে ২৫০ হেক্টরে প্রায় ৮ হাজার ৫০ মেট্রিক টন ফলন হয়েছে। যার বিক্রয়মূল্য এসেছে প্রায় ৬ কোটি টাকা। খরচ বাদে কৃষকের আয় প্রায় সোয়া ৫ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয়রা জানায়, যুগের পর যুগ হাওরাঞ্চলে কয়েক হাজার হেক্টর সরকারি জমি পতিত ছিল। এসব জমিতে বর্ষায় থৈ থৈ পানি থাকে। শুকনো মৌসুমে পরিণত হয় গোচারণ ভূমিতে। এমন দৃশ্য হাওরবাসীর কাছে চির চেনা। কিন্তু ক'বছর ধরে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের আবাদের আওতায় আনা হয়েছে এসব জমি। এখন বিস্তীর্ণ এলাকায় ঘন সবুজের সমারোহ। মিষ্টি কুমড়ার পাশাপাশি ফলছে বাদাম, ক্ষিরা, সূর্যমুখী, সরিষাসহ অনেক জাতের শাক-সবজি। কর্মসংস্থান হয়েছে প্রায় শতাধিক বেকার যুবকের। এক খণ্ড জমিতে চাষাবাদ করে দশগুণ লাভ করছেন চাষিরা।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলার হাওরাঞ্চলে চাষের আওতায় এসেছে প্রায় আড়াই হাজার হেক্টর অনাবাদি জমি। সার, বীজ, কৃষি উপকরণসহ নিয়মিত তদারকি করছে স্থানীয় কৃষি বিভাগ।

খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক আলা উদ্দিন, কাশেম মিয়া, জয়নাল মিয়া জানান, পতিত জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করে প্রায় ৪ গুণ আয় হয়েছে। বছরের এই সময়টা কাজকর্ম থাকে না। বাড়ির আশেপাশে পতিত জমিতে কৃষি বিভাগের পরামর্শে মিষ্টি কুমড়া, বাদাম, ক্ষিরা, সূর্যমুখী, সরিষা আবাদ করেন তারা। এতে বোরো ফসলের চেয়ে কয়েকগুণ বেশি লাভ হয়েছে।

আরও পড়ুন

মদন উপজেলার বাগজান গ্রামের ফয়েজ আহমেদ বলেন, 'পড়াশোনা করে বেকার না থেকে সরকারি পতিত জমিতে শাক-সবজির আবাদ করে এলাকার অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আগামীতে ব্যাপক আকারে চাষাবাদ করা হবে। এখানকার মিষ্টি কুমড়া দেশের নামকরা কোম্পানিগুলো সরাসরি নিচ্ছে। এতে কৃষকেরা আরও উৎসাহিত হচ্ছেন।'

মদন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, 'পতিত জমি চাষাবাদের আওতায় এসেছে। মিষ্টি কুমড়া চাষে এক টাকা খরচ করে কমপক্ষে ৪ টাকা আয় করা সম্ভব। উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার দেড় হাজার মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে। হাওরের আরও ১ হাজার হেক্টর পতিত জমি চাষের আওতায় আনা গেলে ৪০-৫০ হাজার মেট্রিক টন উৎপাদন বাড়ানো সম্ভব। তা থেকে আয় করা সম্ভব প্রায় ৬০ কোটি টাকা।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলাক মুহাম্মদ নুরুজ্জামান বলেন, 'প্রতি হেক্টরে প্রায় ১২ হাজার মিষ্টি কুমড়া ফলেছে। হেক্টরে ৩০ হাজার টাকা খরচ করে জমির মালিকের আয় ২ লাখ টাকার বেশি। হাওরের পতিত জমি আবাদের আওতায় আনায় একদিকে কমছে বেকারত্ব; অন্যদিকে বাড়ছে ফসলের চাষাবাদ।'

নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, 'আমরা কৃষকদের পতিত জমি দিয়ে তাদের বিনা মূল্যে সার, কীটনাশক ও বীজের ব্যবস্থা করে দিয়েছি। কৃষি বিভাগ তাদের নিয়মিত পরার্মশ দিয়েছে। এ কারণে কৃষকেরা লাভবান হয়েছেন। তারা এখন অনেকেই স্বাবলম্বী। আগামীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।'

এইচ এম কামাল/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()