সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

গর্ভবতী নারীরা যে ৫ ফল খাবেন না

গর্ভবতী নারীর পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি। ফলমূল, সবজি, খনিজ, প্রোটিন– এসবই শিশুর গঠন ও বিকাশের জন্য প্রয়োজন। তবে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস সরাসরি গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই কিছু ফল পুষ্টিকর হলেও গর্ভাবস্থায় সেগুলো খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

শাকসবজি

গর্ভবতী নারীর পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি। ফলমূল, সবজি, খনিজ, প্রোটিন– এসবই শিশুর গঠন ও বিকাশের জন্য প্রয়োজন। তবে গর্ভাবস্থায় মায়ের খাদ্যাভ্যাস সরাসরি গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই কিছু ফল পুষ্টিকর হলেও গর্ভাবস্থায় সেগুলো খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

আমাদের দেশে যুগ যুগ ধরে বাড়ির বয়স্ক নারীদের কাছে বিভিন্ন খাবার খাওয়া ও না খাওয়ার পরামর্শ পেয়ে এসেছেন গর্ভবতী নারীরা। সেগুলোর কিছু কিছু কুসংস্কার হলেও বাকিগুলো তাদের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান। তবে বর্তমানে বিজ্ঞানের উৎকর্ষের কারণে আমরা স্পষ্ট করে জানি যে, কোন পরামর্শগুলো মেনে নেওয়া উচিত এবং কেন। চলুন জেনে নেওয়া যাক গর্ভবতী নারীরা কোন কোন ফল খাবেন না।

পাকা পেপেতে ল্যাটেক্স নামক একটি উপাদান থাকে, যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে। এতে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি বাড়ে। এছাড়া পেপেতে থাকা প্যাপাইন এনজাইম গর্ভফুল (প্লাসেন্টা) এর কোষ ধ্বংস করতে পারে, যা ভ্রূণের জন্য ক্ষতিকর।

আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে, যা জরায়ু মুখ নরম করে সংকোচন সৃষ্টি করতে পারে। প্রথম তিন মাস আনারস খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শেষের দিকে পরিমিত আনারস খাওয়া যেতে পারে।

আঙুরে রেসভেরাট্রল নামক যৌগ থাকে, যা গর্ভাবস্থায় বিষাক্ত হতে পারে। বিশেষ করে কালো আঙুর না খাওয়াই ভালো, কারণ এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে। এছাড়া আঙুরে সাধারণত কীটনাশকের মাত্রা বেশি থাকতে পারে, যা গর্ভবতী মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ।

তেঁতুলে ভিটামিন-সি বেশি থাকলেও এটি অ্যাসিডিক প্রকৃতির। গর্ভাবস্থায় অতিরিক্ত তেঁতুল খেলে অম্লতা ও বমি বেড়ে যেতে পারে। এছাড়া তেঁতুলের ল্যাক্সেটিভ প্রভাব থাকায় ডায়রিয়া বা পানিশূন্যতা দেখা দিতে পারে, যা গর্ভাবস্থায় ক্ষতিকর।

লিচুতে শর্করা ও তাপ উৎপাদনকারী উপাদান বেশি থাকে, যা গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। এছাড়া লিচু গরম প্রকৃতির ফল, তাই শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। কিছু গবেষণায় লিচুর সঙ্গে গর্ভপাতের সম্পর্কও পাওয়া গেছে।

তাই গর্ভাবস্থায় যে কোনো ফল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। খওয়ার আগে ফল ভালোভাবে ধুয়ে কীটনাশকের ঝুঁকি কমাতে হবে। অতিরিক্ত কোনো ফলই খাওয়া ঠিক নয়, বিশেষ করে প্রথম তিন মাস সতর্ক থাকুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()