সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

গোলাপ কেন চাষ করবেন?

গোলাপ ফুল একটি প্রাচীন প্রজাতির উদ্ভিদ। যা মানবসভ্যতায় অনেক আগে থেকেই ছিল। প্রায় ৫ হাজার বছর আগে মধ্য এশিয়ায় গোলাপের বিভিন্ন জাতের চাষ শুরু হয়। দার্শনিক কনফুসিয়াসের লেখায় গোলাপের কথা জানা যায়। গোলাপের একশটির বেশি জাত আছে। গোলাপের আদ্যোপান্ত বলেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার উপসহকারী কৃষি অফিসার শ

ফুল

গোলাপ ফুল একটি প্রাচীন প্রজাতির উদ্ভিদ। যা মানবসভ্যতায় অনেক আগে থেকেই ছিল। প্রায় ৫ হাজার বছর আগে মধ্য এশিয়ায় গোলাপের বিভিন্ন জাতের চাষ শুরু হয়। দার্শনিক কনফুসিয়াসের লেখায় গোলাপের কথা জানা যায়। গোলাপের একশটির বেশি জাত আছে। গোলাপের আদ্যোপান্ত বলেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার উপসহকারী কৃষি অফিসার শফিক বিপ্লব। লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান—

পরিচিতিগোলাপ ফুলের বৈজ্ঞানিক নাম Rosa (রোসা)। ইংরেজি নাম Rose (রোজ)। চায়না ভাষায় ফিনিন। গোলাপের অনেকগুলো জাত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—কাঁটা গোলাপ, চায়না গোলাপ, বেঙ্গল ক্রিমসন, ইরানি গোলাপ, ইউরোপীয় হাইব্রিড গোলাপ, ইন্ডিয়ান গোলাপ। চীনের হুবেই প্রদেশের কুয়েইচৌ অঞ্চলে সর্বপ্রথম গোলাপ চাষ হয়।

জাত আমাদের দেশে চায়না ও ইন্ডিয়ান গোলাপের আধিক্য দেখা যায়। এ ছাড়া ইংলিশ, আমেরিকান ও ডাচ রোজ অন্যতম। জনপ্রিয় কিছু গোলাপের জাত হলো—সোলাইরি, জুমেলি প্রিন্সেস ডিমোনাকো রিভাইবাল, এবারাকো, এডিমিশেল হিলিনা, টপসিক্রেট, আব্রাহাম ডারিনা, অ্যাভালেন্স এলাংকা। হাইব্রিড বড় কাট ফ্লাওয়ারের কিছু জাত হলো—অভিসারিকা, তাজমহল, মুস্টোন, ব্লমুন টাটা প্যারাডাইস, রেডলাভ রং। এ ছাড়া মিনিয়েচার চায়না রোজ সামারস্নো, কাটিং গোলাপ, লাল, হলুদ, কমলা, পিংক ও কালো জাতের গোলাপ জনপ্রিয়।

চারা গোলাপের সাধারণত বার্ডিং কলমের চারা পাওয়া যায়। এ ছাড়া গুঁটি কলম, কাটিংয়ের চারা সহজলভ্য। ক্লাইম্বিংসহ অনেক গোলাপের বীজের চারা বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করা সম্ভব। দেশি জাতের চারার দাম ২০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ ৫০০ টাকায় উন্নতমানের গোলাপের চারা পাওয়া যায়।

পরিচর্যা গোলাপ গাছ রোদ পছন্দ করে, তবে প্রখর রোদ নয়। ছাদ থেকে একটু উঁচুতে টব রাখতে হবে। নিয়মিত পরিমিত পানি, মাসে একদিন তরল সার হিসেবে খৈল পচা পানি দিতে হবে। পিনচিং ও কাটিং গোলাপের জন্য জরুরি। ফুল ঝরে যাওয়ার সাথে সাথে ফুলের বোটাসহ কেটে ফেলা, মরা পাতা অপসারণ, নিয়মিত আগাছা পরিষ্কার, বছরে দুবার ২৫ ভাগ মাটি পরিবর্তন, বয়স্ক গাছের টবের দিক পরিবর্তন ইত্যাদি হলো গোলাপ গাছের অন্যতম পরিচর্যা।

রোগ ও পোকাগোলাপ গাছে মারাত্মক রোগ হলো ডাইব্যাক, অ্যাপসিলাসিস। লেদা পোকা, ঘোড়া পোকা, শুয়ো পোকা, জাব পোকা গোলাপ গাছকে আক্রমণ করে। অন্য গাছের মতো মিলিবাগ সমস্যা দেখা দিতে পারে। মাইট রোগ ও পোকার কারণে প্রতি বছর গরমের সময় গোলাপ বাগানীদের অনেক গাছ মারা যায়।

দমনরোগ ও পোকা দমনে জৈবিক ও রাসায়নিক পদ্ধতি ব্যবহার করা যায়। এর মধ্যে একটি মাইটি সাইড, একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক একত্রে মাসে দুবার অনুমোদিত মাত্রায় ব্যবহার করা অত্যন্ত জরুরি। মাসে একবার ডিটারজেন্ট ১ঃ ১০০০ হারে পানিতে গুলে দিলে গাছ সতেজ থাকে। গাছের অনুখাদ্যের ঘাটতি মেটাতে ঘরে তৈরি জৈব নির্যাস ব্যবহার করা যেতে পারে। সবজি পচা জল পাতলা করে দেওয়া যেতে পারে।

বহুবর্ষজীবী ফুলকম-বেশি সারাবছর গোলাপ ফুল ফোটে। এ জন্য দরকার নিয়মিত পরিচর্যা করা। তবে ৮০ ভাগ ফুল শীতে ফোটে। একটি গোলাপ ফুল গাছ কমপক্ষে বিশ বছর ফুল দেয়। বাংলাদেশে বাণিজ্যিক কাটফ্লাওয়ার হিসেবে গোলাপ চাষ হয়ে থাকে।

চাহিদাদেশের ভেতরে বাজারে সারাবছর গোলাপ ফুলের চাহিদা আছে। এই চাহিদা ক্রমবর্ধমান। ছাদেও বাণিজ্যিক গোলাপ চাষ করা যায়। সে ক্ষেত্রে কাটফ্লাওয়ার রোজের জাতগুলো লাগানো যায়। ছাদে ফুলের সৌন্দর্যের পাশাপাশি ফুল ও চারা বিক্রি করে বাড়তি আয়ও সম্ভব। গোলাপের ফুল থেকে তৈরি হয় উৎকৃষ্ট সুগন্ধিযুক্ত গোলাপ জল। যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কোন কোন দেশে গোলাপ ফুল দিয়ে জ্যাম ও জেলি প্রস্তুত করা হয়। গোলাপ ফুলে ভিটামিন-সিসহ বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

নজরকাড়া দুর্লভ ফুল গোলাপি সোনালু

দেখতে একদম সোনালু ফুলের মতো। মিলে যায় গঠন এবং বৈশিষ্ট্য। যদিও এখন পর্যন্ত এর তেমন কোনো নাম নির্ধারণ করা হয়নি। তবে প্রজাতিটিকে ‌'পিঙ্ক ক্যাসিয়া' বলে থাকেন কেউ কেউ। যাকে বাংলায় বলা হয় 'গোলাপি সোনালু'। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ ফুলের গাছ। যেমন শোভা; তেমন সুঘ্রাণ। দুয়ে ম

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬৩ মিনিটের পড়া
ফল

দেশের কোথায় কবে পাড়া হবে কোন জাতের আম?

জাতভিত্তিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে ৫ মে থেকে।

জাগো নিউজ ২৪৭ মে ২০২৬৫ মিনিটের পড়া
ফুল

প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল

প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।

জাগো নিউজ ২৪২৮ এপ্রিল ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()