সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ঘন কুয়াশায় ঝরছে শিম গাছের ফুল

তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে আবাদ করা শিম গাছের ফুল ঝরে পড়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকেরা। প্রতি বছর এ সময়ে ফলন বাজারে এলেও ফুল ঝরে যাওয়ায় এখনো ফলন আসছে না। ফলন বিপর্যয় হলে লোকসানে পড়তে পারেন তারা।

শাকসবজি

তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের মিরসরাইয়ে আবাদ করা শিম গাছের ফুল ঝরে পড়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকেরা। প্রতি বছর এ সময়ে ফলন বাজারে এলেও ফুল ঝরে যাওয়ায় এখনো ফলন আসছে না। ফলন বিপর্যয় হলে লোকসানে পড়তে পারেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার দুই পৌরসভা ও ১৬টি ইউনিয়নে প্রায় ৬৫০ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। চট্টগ্রামের মধ্যে সীতাকুন্ড উপজেলার পরেই শিম চাষের জন্য মিরসরাই বিখ্যাত। মিরসরাই থেকে সারাদেশে শিম সরবরাহ করা হয়। শিম চাষে খরচ কম লাভ বেশি হওয়ায় কৃষকেরাও আগ্রহী হচ্ছেন। সবচেয়ে বেশি শিম চাষ হয় উপজেলার খৈয়াছড়া ও ওয়াহেদপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, সারাবছর যেসব জমি অনাবাদি পড়ে থাকে এবং ফলনের অনুপোযোগী, সেসব জমিতেও শিম চাষ করছেন কৃষকেরা। এছাড়া যেসব জমিতে বর্ষা মৌসুমে ১-২ ফুট পানি থাকে এমন জমির পাশ থেকে মাটি তুলে সারিবদ্ধভাবে ঢিবি তৈরি করে শিম চাষ করা হয়। ঢিবি থেকে সারির দূরত্ব সাড়ে ৪ থেকে ৬ ফুট। প্রত্যেক ঢিবিতে আলাদা করে খুঁটি দেওয়া হয়। জমি ছাড়াও পাহাড়, গ্রামীণ সড়কের দু'ধার, জমির আইল, পুকুর পাড়, বাড়ির আঙিনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে প্রচুর শিম চাষ হয়েছে।

আরও পড়ুন: শীত-কুয়াশার তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের কৃষক আবু জাফর বলেন, 'এ বছর প্রায় ৬০ শতক জমিতে শিম চাষ করেছি। রোপণ থেকে এ পর্যন্ত অনেক পরিশ্রম করেছি। ফুলও এসেছে ভালো। তবে কুয়াশার কারণে গাছের ফুল ঝরে গেছে। ফলন আসছে না ঠিকমতো। এভাবে চলতে থাকলে লোকসানে পড়তে হবে। প্রতি বছর এ সময়ে অনেক টাকার শিম বাজারে বিক্রি করতাম।'

দুর্গাপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, 'শুধু শিম নয়, ঘন কুয়াশার কারণে সব ফসলের ক্ষতি হচ্ছে। এবার ৩৫ শতক জমিতে শিম চাষ করেছি। এখনো এক কেজি শিম বাজারে নিতে পারিনি। কুয়াশা ও ছত্রাকের কারণে ফুল ঝরে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। কুয়াশা বন্ধ হলে হয়তো কিছু ফলন হবে।'

মিরসরাই পৌর সদরে বাজার করতে আসা নুরুল হাসান বলেন, 'এখন পুরো শিমের মৌসুম। প্রতি বছর এ সময়ে শিমের দাম থাকে ৩০ টাকার নিচে। অথচ এ সময়ে এবার শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকার উপরে।'

আরও পড়ুন: শৈত্যপ্রবাহ থেকে ফসল রক্ষায় কৃষি মন্ত্রণালয়ের পরামর্শ

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'মিরসরাই এলাকা শিম চাষের জন্য উর্বর। এবার ৬৫০ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। কিন্তু অতিরিক্ত ঘন কুয়াশার কারণে শিমের ফুল ঝরে যাচ্ছে। শুধু শিম নয়, কুয়াশার কারণে প্রায় সব ধরনের ফসলে ফলন কিছুটা কম হচ্ছে। তারপরও আমরা সমস্যা সমাধানে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()