সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭২%বাতাস ৬ কিমি/ঘ

পুরনো নাম ভুলেছেন সবাই, বিদেশি ফসল ফলিয়ে গ্রামের পরিচয় এখন 'চায়না সবজি গ্রাম'!

অনেকেই ভুলে গিয়েছেন তাঁদের গ্রামের আগের নাম কী ছিল? এমনও হয় নাকি? আলবাৎ হয়। বাংলাদেশের সাভারের তেতুল ঝোড়া ইউনিয়নের বেশ কিছু গ্রামের নাম এখন সবাই বেমালুম ভুলেই গিয়েছে। এখন সেই

অনেকেই ভুলে গিয়েছেন তাঁদের গ্রামের আগের নাম কী ছিল? এমনও হয় নাকি? আলবাৎ হয়। বাংলাদেশের সাভারের তেতুল ঝোড়া ইউনিয়নের বেশ কিছু গ্রামের নাম এখন সবাই বেমালুম ভুলেই গিয়েছে। এখন সেইসব গ্রামের একটাই নাম, একটাই পরিচয়- 'চায়না সবজি গ্রাম'! কেন এমন হল? জানা গিয়েছে, সাভারের ওই অঞ্চলের কৃষকরা আগে শীতকালীন সবজির চাষই করত। হঠাৎই ঢাকা-সহ বিভিন্ন শহরাঞ্চলে চাইনিজ খাবারের চাহিদা মারাত্মক হারে বেড়ে যাওয়ায় বিদেশি নানা সবজির প্রয়োজন হয়ে পড়ে। সেই সূত্রেই সাভারের ওই সব গ্রামে বিভিন্ন বিদেশি সবজির চাষ শুরু হয়। ধীরেধীরে তাতে মুনাফাও যথেষ্ট বেশি হতে থাকে এইসব বিদেশি সবজি চাষে। ফলে গ্রামের অধিকাংশ কৃষকই এখন বিদেশি সবজি চাষে আগ্রহ দেখিয়েছেন। সাভারের প্রায় প্রায় ৮০ হেক্টর জমিতে হচ্ছে চায়না সবজির চাষ। কী কী সবজি চাষ হচ্ছে? ব্রকোলি, ক্যাপসিকাম, চায়নাপাতা, চাংচিং ওনিয়ন, পিংক বাঁধাকপি-সহ ২২ জাতের বিদেশি সবজি চাষ করছেন সাভারের কৃষকরা। সাভারে বাণিজ্যিকভাবে বিভিন্ন বিদেশি সবজির চাষ এখন বিপুল জনপ্রিয়। এই চাষে সাফল্য পেয়েছেন উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামের বেকার যুবক-সহ অনেকেই। এছাড়া ভাকুর্তা কাউন্দিয়া এবং ধামসোনা ইউনিয়নের চাষীরাও বিদেশি সবজি চাষের দিকে ঝুঁকছেন এবং ভালো মুনাফা পাচ্ছেন। চাহিদা বেড়ে যাওয়ায় সাভারের অনেক বাড়ির ছাদেও এই সব সবজির চাষ করছেন অনেকে। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা-চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকার চাইনিজ রেস্তোরাঁ ও পাঁচ তারকা হোটেলে বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ানবাজারের পাইকারি আড়তেও সাভারের সবজির চাহিদা ব্যাপক।

অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বনবেগুনের শিকড়ে জোড় কলম: কমলগঞ্জের গ্রাফটিং প্রযুক্তির টমেটো চারা যাচ্ছে সারা দেশে

মৌলভীবাজারের কমলগঞ্জে বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে টমেটোর চারা জোড়া দেওয়ার গ্রাফটিং প্রযুক্তিতে মৌসুমে ৬৫ থেকে ৭০ লাখ চারা তৈরি হচ্ছে; রোগ ও ভারী বৃষ্টি সহনশীল এসব চারায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন।

এগ্রিকেয়ার২৪২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

শাক খেতে চায় না শিশু? কলা মিশিয়ে বানান নরম পালং শাকের প্যানকেক

পালং শাক, পাকা কলা, আটা, ডিম ও দুধ দিয়ে কম আঁচে সেঁকা নরম প্যানকেক শিশুর নাশতায় সবুজ শাক যোগ করার সহজ উপায়; এক বছরের কম বয়সী শিশুর জন্য লবণ-চিনি লাগে না।

বাংলা ট্রিবিউন২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমন আর শীতের সবজিতে একসঙ্গে চাহিদা, মেহেরপুরে ডিএপি-টিএসপি পাচ্ছেন না কৃষক

মেহেরপুরে আমন ও শীতকালীন সবজিতে ডিএপি-টিএসপির প্রয়োজন প্রায় ৩,৬৫৬ টন, সেপ্টেম্বরে বরাদ্দ এসেছে ২ হাজার ১৯৭ টন; ডিলারের লাইনে দাঁড়িয়েও চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা।

প্রথম আলো২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)