সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

একই গাছে তিন রঙের ফুল

সানজানা রহমান যুথী

ফুল

সানজানা রহমান যুথী

আমাদের প্রকৃতিতে এমন ফুল আছে; যে ফুলের নাম খুবই অদ্ভুত। এমনই একটি ফুল হলো 'গতকাল-আজ-আগামীকাল ফুল'। আমাদের ফুলটিকে দেশে বলা হয় 'বিচিত্রা'। ইংরেজিতে যাকে বলে 'ইয়েস্টারডে-টুডে-টুমরো ফ্লাওয়ার'। বৈজ্ঞানিক নাম ব্রুনফেলসিয়া ফুল।

এ ফুলের আদিভূমি দক্ষিণ আমেরিকা। বিশেষ করে ব্রাজিলের উষ্ণ আবহাওয়ায় এটি ভালো জন্মায়। তবে বর্তমানে এটি অনেক দেশেই জনপ্রিয়। বাংলাদেশেও বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন ও সৌখিন বাগানে এর দেখা মেলে। বিভিন্ন নার্সারিতেও কিনতে পাওয়া যায়। এর সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।

ব্রুনফেলসিয়াগণভুক্ত এ ফুল গাছ মাঝারি আকৃতির। সাধারণত ৩-৪ ফুট পর্যন্ত লম্বা হয়। ফুলগুলো দেখতে ছোট কিন্তু গুচ্ছবদ্ধ হয়ে ফোটে। গন্ধ হালকা মিষ্টি কিন্তু মূল আকর্ষণ—রঙের এই পরম্পরা।

এ ফুলের বিস্ময়কর বৈশিষ্ট্য হলো রং পরিবর্তনের ক্ষমতা। সাধারণত একটি ফুল গাছে ফোটে, পূর্ণতা পায় এবং ঝরে যায়—একই রঙে। কিন্তু 'গতকাল-আজ-আগামীকাল' ফুল একেকদিনে একেক রং ধারণ করে। এটি তিনদিন পর্যন্ত ফোটে এবং প্রতিদিন রং পাল্টায়।

ফুলটি যখন প্রথম ফোটে, তখন রং হয় গাঢ় বেগুনি। যা দিয়ে গতকালের রং বোঝায়। দ্বিতীয় দিনে বেগুনি রং হালকা ল্যাভেন্ডার বর্ণে রূপান্তরিত হয়। এটি আজকের রং। তৃতীয় দিনে ফুলটি হয়ে যায় প্রায় সাদা। এক ধরনের ধূসর-সাদাটে রং। এটি আগামীকালের প্রতীক।

একই গাছে যখন তিনটি রঙের ফুল একসঙ্গে ফোটে; তখন অপূর্ব দৃশ্যের জন্ম হয়। এ ফুল কেবল রঙের খেলা নয়। তার প্রতিটি স্তর আমাদের শেখায় সময়ের গুরুত্ব। এ ফুল আমাদের শেখায়—সবকিছুই ক্ষণস্থায়ী। গতকাল-আজ-আগামীকাল ফুল যেন মনে করিয়ে দেয়, সময় চলে যায় কিন্তু সময়েরও একটি সৌন্দর্য আছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

নজরকাড়া দুর্লভ ফুল গোলাপি সোনালু

দেখতে একদম সোনালু ফুলের মতো। মিলে যায় গঠন এবং বৈশিষ্ট্য। যদিও এখন পর্যন্ত এর তেমন কোনো নাম নির্ধারণ করা হয়নি। তবে প্রজাতিটিকে ‌'পিঙ্ক ক্যাসিয়া' বলে থাকেন কেউ কেউ। যাকে বাংলায় বলা হয় 'গোলাপি সোনালু'। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ ফুলের গাছ। যেমন শোভা; তেমন সুঘ্রাণ। দুয়ে ম

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬৩ মিনিটের পড়া
ফল

দেশের কোথায় কবে পাড়া হবে কোন জাতের আম?

জাতভিত্তিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে ৫ মে থেকে।

জাগো নিউজ ২৪৭ মে ২০২৬৫ মিনিটের পড়া
ফুল

প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল

প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।

জাগো নিউজ ২৪২৮ এপ্রিল ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()