সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

দরিদ্র কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নোয়াখালীর সুবর্ণচরে মো. ফারুক নামে হতদরিদ্র এক কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শাকসবজি

নোয়াখালীর সুবর্ণচরে মো. ফারুক নামে হতদরিদ্র এক কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক মো. ফারুক বলেন, 'আমার তো কারও সঙ্গে শত্রুতা নাই। কিন্তু করলা গাছের সঙ্গে কে এমন শত্রুতা করলো আমি জানি না। এক একর জমিতে পাঁচ লাখ টাকা খরচ করে আড়াই হাজার করলা গাছ রোপণ করেছি। অধিকাংশ গাছেই প্রচুর করলা ধরেছিল।'

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলাম। রাতে প্রথম তোলা এক মণ করলা নিয়ে বাজারে বিক্রি করেছি। কিন্তু রাতে সব গাছের গোড়া কেটে উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ (শনিবার) সকালে এসে দেখি আমার সব শেষ। ক্ষেতের সব করলা গাছ নুয়ে পড়েছে। এ বছর ফলন ভালো হওয়ায় ১০ লাখ টাকার করলা বিক্রির আশা করেছিলাম৷

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল মাওলা চৌধুরী বলেন, কৃষক ফারুক নিজের উপার্জিত সব অর্থ এই জমিতে ব্যয় করেছেন। এখন তার সব শেষ। এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে। অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কারা ফারুকের করলা গাছ কেটে উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()