সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ধরলা নদীর তীরে মিষ্টি কুমড়া চাষ

লালমনিরহাটে ধরলা নদীর তীরে পতিত জায়গায় মিষ্টি কুমড়া চাষ করে বাড়তি আয় করছেন কৃষকেরা। এমন ফলনে পরিবারের চাহিদা মেটাতে পেরে খুশি তারা। সেখানে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। প্রতিটি গাছে পাঁচ থেকে আটটি কুমড়া ধরেছে। কৃষি অফিস থেকে তাদের বিনা মূল্যে বীজ দেওয়া হয়।

শাকসবজি

লালমনিরহাটে ধরলা নদীর তীরে পতিত জায়গায় মিষ্টি কুমড়া চাষ করে বাড়তি আয় করছেন কৃষকেরা। এমন ফলনে পরিবারের চাহিদা মেটাতে পেরে খুশি তারা। সেখানে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে। প্রতিটি গাছে পাঁচ থেকে আটটি কুমড়া ধরেছে। কৃষি অফিস থেকে তাদের বিনা মূল্যে বীজ দেওয়া হয়।

জানা গেছে, পাটগ্রাম উপজেলা কৃষি বিভাগের সহায়তায় কৃষকদের মাঝে বিনা মূল্যে মিষ্টি কুমড়ার বীজ দেওয়া হয়। মিষ্টি কুমড়ার গাছে ৫-১০টি ফল আসে। বিনা মূল্যে বীজ ও কম খরচে ভালো ফসল পেয়ে খুশি চাষিরা। পাশাপাশি বাজারে বিক্রি করেও লাভবান হচ্ছেন। প্রতিটি কুমড়া কেজি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা।

এ অঞ্চলে মিষ্টি কুমড়া চাষ এনে দিয়েছে নতুন গতি। কৃষকদের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সফল পরিবর্তন। জেলায় উৎপাদিত মিষ্টি কুমড়া রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

কুমড়া চাষি সাফিউল ইসলাম বলেন, 'নদীর কাদা মাটিতে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে মিষ্টি কুমড়ার বীজ রোপণ করলে বাম্পার ফলন আসে। দুই-এক মাসের মধ্যে কুমড়াগুলো তোলা হবে। তা সংগ্রহ করে বর্ষাকালে বিক্রি করলে আরও বেশি দাম পাওয়া যাবে।'

লালমনিরহাট কৃষি বিভাগ বলছে, লালমনিরহাট কৃষি অধিদপ্তর এ বছর জেলায় রবি মৌসুমে ২০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে তা ছাড়িয়ে প্রায় ৩০০ হেক্টর জমিতে কুমড়া চাষ হয়েছে।

পাটগ্রাম কৃষি বিভাগ বলছে, আগামীতে নদীর ধারে পতিত জায়গা নির্বাচন করে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ সরবরাহ করা হবে। সেখানে বড় পরিসরে চাষবাদ করার পরিকল্পনা আছে।

পাটগ্রাম উপজেলা কৃষি উপসহকারী শাহিনুর রহমান বলেন, 'আমরা কৃষকদের পরামর্শ দিয়েছিলাম। এমনকি তাদের বিনা মূল্যে বীজও দিই। এতে প্রতিটি গাছে ৫-১০টি ফল এসেছে। প্রতিটি ৫-৭ কেজি হবে। পরিবারের চাহিদা মিটিয়ে তারা বাজারে বিক্রি করেও বাড়তি আয় করতে পারবেন।'

পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার আব্দুল গফফার বলেন, 'উপজেলার পতিত জায়গাগুলো চাষাবাদ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ লক্ষ্যে ধরলা নদীর তীরে মিষ্টি কুমড়া চাষের জন্য বিনা মূল্যে বীজ সরবরাহ করা হয়েছে। আগামীতে বড় পরিসরে করা হবে। এ সাফল্য দেখে অনেক কৃষক মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হবেন।'

রবিউল হাসান/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()