সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

চুলের স্টাইলে ‘ডোনাল্ড ট্রাম্প’, গোলাপি রঙের মহিষ ঘিরে কৌতূহল

ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে এক মহিষ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। গোলাপি রঙের এলবিনো জাতের বিশালাকৃতির মহিষটির নাম রাখা হয়েছে 'ডোনাল্ড ট্রাম্প'। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানান বয়সী মানুষ।

লাইভস্টক

ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে এক মহিষ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। গোলাপি রঙের এলবিনো জাতের বিশালাকৃতির মহিষটির নাম রাখা হয়েছে 'ডোনাল্ড ট্রাম্প'। প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানান বয়সী মানুষ।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন কোরবানির পশুর ভিড়ের মধ্যেও আলাদা নজর কাড়ছে গোলাপি রঙের মহিষটি। সাড়ে তিন বছর বয়সী মহিষটির মাথার সামনের অংশে তুলনামূলক বড় চুল থাকায় অনেকেই এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল খুঁজে পাচ্ছেন। সে কারণেই খামার কর্তৃপক্ষ এর নাম দিয়েছে 'ডোনাল্ড ট্রাম্প'।

খামারের কর্মচারীদের সঙ্গে কথা বলে জান যায়, গত বছরের কোরবানির ঈদের প্রায় এক মাস পর রাজশাহী সিটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। এরপর থেকে বিশেষ পরিচর্যায় খামারে লালন-পালন করা হচ্ছে। এরই মধ্যে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ঢাকার এক ক্রেতার কাছে মহিষটি বিক্রি করা হয়েছে। ঈদুল আজহার আগে সেটি বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

মহিষটি দেখতে এসেছেন লাবিবা জাহান। তিনি বলেন, ‌"মানুষজনের কাছ থেকে শুনে 'ডোনাল্ড ট্রাম্প'-কে দেখতে এলাম। তাকে দেখে ডোনাল্ড ট্রাম্পের মতোই মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের চুলের যে স্টাইল, মহিষটিরও এরকম চুলের স্টাইল রয়েছে। আমার কাছে দেখে ভালো লাগছে।"

তাহমিনা আরবি নামের আরেকজন বলেন, 'ডোনাল্ড ট্রাম্প'-কে দেখে ভালো লাগছে। ডোনাল্ড ট্রাম্পের চুলের যে স্টাইল, শরীরের যে রং, মহিষটিরও একইরকম চুল ও গায়ের রং।

খামারের কর্মচারী মো. পারভেজ বলেন, 'ডোনাল্ড ট্রাম্প' নামটি ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষ ভিড় করছেন। কেউ কেউ কিনতে আগ্রহ দেখালেও সেটি আগেই বিক্রি হয়ে গেছে।

মহিষটির খাবারের তালিকায় রয়েছে ১২ ধরনের খাদ্যমিশ্রিত ঘাস, ভুট্টা ও ভুসি। পাশাপাশি বিশেষ পরিচর্যার ব্যবস্থাও রাখা হয়েছে।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, "এটি এলবিনো জাতের মহিষ। এর ওজন ৭০০ কেজির বেশি। মাথার সামনের দিকে চুল থাকায় আমার ছোট ভাইয়ের মনে হয়েছে, এটি দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো। পরে সেখান থেকেই নাম রাখা হয় 'ডোনাল্ড ট্রাম্প'।"

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, 'জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে। স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই নিশ্চিত করতে ১৯০ জন পেশাদার ও ৩১৫ জন মৌসুমি কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা দিতে দায়িত্ব পালন করবে।'

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()