সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

চৈত্রের শুরুতে বাজারে তরমুজ, দামও চড়া

চৈত্রের শুরুতেই ট্রলার বোঝাই তরমুজ আসতে শুরু করেছে চাঁদপুরে। বিশেষ করে সিয়াম সাধনার এ মাসকে ঘিরে বাজারে চাহিদা বেশি থাকায় তরমুজ আনছেন ব্যবসায়ীরা। তবে বাজারে ওঠা তরমুজের সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দামও চড়া।

ফল

চৈত্রের শুরুতেই ট্রলার বোঝাই তরমুজ আসতে শুরু করেছে চাঁদপুরে। বিশেষ করে সিয়াম সাধনার এ মাসকে ঘিরে বাজারে চাহিদা বেশি থাকায় তরমুজ আনছেন ব্যবসায়ীরা। তবে বাজারে ওঠা তরমুজের সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দামও চড়া।

বৃহস্পতিবার (১৪ মার্চ) চাঁদপুর জেলার সর্ববৃহৎ তরমুজ ও কাচামালের আড়ৎ শহরের ১০নং চৌধুরী ঘাট ঘুরে দেখা যায়, বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ট্রলারে করে তরমুজ আসতে শুরু করেছে। ঘাটে আসার পর তরমুজ আড়ৎগুলোতে তোলা হয়। গত বছরের তুলনায় এ বছর ফলন ভালো, তবে চাহিদা বেশি থাকায় দামও চড়া।

পটুয়াখালীর গলাচিপা থেকে আসা কৃষক রুবেল মাতাব্বর বলেন, গত বছর বৃষ্টির কারণে তরমুজ জমিতেই নষ্ট হয়ে যায়। এই বছর ফলন ভালো হয়েছে। এখন আবহাওয়া ঠিক থাকলে লাভ হবে। কিছু তরমুজ চাঁদপুরে এনেছি। এখানে প্রচুর চাহিদা। তরমুজ কম থাকায় দাম বেশি। সব কৃষক তরমুজ আনা শুরু করলে দাম কমবে।

তরমুজ ক্রেতা মাইনুল ইসলাম বলেন, তরমুজসহ সব ধরনের ফলের দাম বেড়েছে। এক একটি তরমুজ ৩০০-৬০০ টাকা। বাজারে আসা তরমুজগুলো অপরিপক্ক এবং ছোট। কিন্তু দাম বেশি। প্রতিদিন বাজার মনিটরিং করা উচিত বলে জানান তিনি।

চাঁদপুর চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুন হাওলাদার বলেন, গত বছর তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছিল। এ বছর এখনো মৌসুম শুরু হয়নি। আড়তে প্রতিদিন কিছু কিছু তরমুজ আসে। কিন্তু খুচরা ব্যবসায়ী দ্বিগুণ। সরবরাহ কম, চাহিদা বেশি। এই জন্য দামও বেশি। কিছুদিন পর একযোগে তরমুজ আসতে শুরু হলে দাম এমনেই কমে যাবে।

শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()