সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ছবি তুলতে গিয়ে বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো যুবকের

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছবি তুলতে গিয়ে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাশিরা এলাকায় এই ঘটনা ঘটে।

বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছবি তুলতে গিয়ে বন্যহাতির আক্রমণে আবদুস ছালাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বাইশারী ইউনিয়নে আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাশিরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবদুস ছালাম (৩৫) উপজেলার আলীক্ষ্যং সড়কের তিতার পাড়া গলাশিরা এলাকার আবদুর সাত্তারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে একটি বন্যহাতি আবদুস ছালামের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। কৌতূহলবশত তিনি হাতিটির ছবি তুলতে কিছুটা পেছনে যান। এ সময় আশপাশে কুকুরের ডাকাডাকিতে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে বন্যহাতিটি। মুহূর্তের মধ্যেই আব্দুস ছালামের ওপর তেড়ে এসে তাকে পায়ের নিচে পিষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উবাচিং মার্মা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল এ যান এবং মরদেহ উদ্ধার করে। পরে এলাকাবসীদের নিয়ে বন্যহাতিটি তাড়ানোর ব্যবস্থা করা হয়।

লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান জানান, হাতির আক্রমণে নিহতের পরিবার ক্ষতিপূরন পাওয়ার আবেদন করলে উপজেলা কমিটি যাচাই-বাছাই পূর্বকতদন্ত ক্ষতিপূরণ প্রদানের সুপারিশ করব। আইন মোতাবেক বনবিভাগ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেবে জানান এই বন কর্মকর্তা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, বাইশারী ইউনিয়নে হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()