সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

বৃষ্টিতে এক ছাদের নিচে আশ্রয় নিলো মানুষ ও হরিণের পাল

মানুষ ও প্রাণীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নতুন নয়। মানুষের সঙ্গে কুকুর, বিড়াল, হাতি বা পাখির বন্ধুত্বের গল্প প্রায়ই সামনে আসে। এবার সোশ্যাল মিডিয়ার বদৌলতে সামনে এলো তেমনই এক মন ভালো করা ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তার ধারে মানুষের সঙ্গে একই ছাদের নিচে আশ্রয় নিয়েছে একপাল হরিণ। ত

ছাদকৃষি

মানুষ ও প্রাণীর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নতুন নয়। মানুষের সঙ্গে কুকুর, বিড়াল, হাতি বা পাখির বন্ধুত্বের গল্প প্রায়ই সামনে আসে। এবার সোশ্যাল মিডিয়ার বদৌলতে সামনে এলো তেমনই এক মন ভালো করা ঘটনা। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তার ধারে মানুষের সঙ্গে একই ছাদের নিচে আশ্রয় নিয়েছে একপাল হরিণ। তাদের কারও মধ্যে কোনো ভয় নেই, সংশয় নেই, অবিশ্বাস নেই। যেন এমনটি হতেই পারে!

জানা গেছে, ঘটনাটি জাপানের নারা পার্কের। সেখানে ভারী বৃষ্টির সময় রাস্তার ধারে ঘুরে বেড়ানো একদল বন্য হরিণ এভাবেই মানুষের পাশে আশ্রয় নেয়।

আরও পড়ুন>> বিশ্বের ৭৫ শতাংশ বাঘের বাস এখন ভারতে, বেড়েছে নেপাল-ভুটানেও

Wild sika deer in Nara, Japan, taking shelter with humans they trust during a thunderstorm. I'm going to store this video & view it whenever I want to remind myself how the world SHOULD be… #WorldNatureConservationDay pic.twitter.com/wYKalbMUAC

১৮৮০ সালে প্রতিষ্ঠিত পার্কটিতে ১ হাজার ২০০টিরও বেশি বন্য সিকা হরিণ উন্মুক্ত ঘুরে বেড়ায়। পর্যটকদের হাত থেকে খাবার খেতে অভ্যস্ত তারা। ফলে মানুষের কাছাকাছি আসতে তারা ভয় পায় না বললেই চলে। হরিণগুলোকে জাতীয় সম্পদ মনে করেন জাপানিরা।

আরও পড়ুন>> সাপ চিবিয়ে খাচ্ছে 'তৃণভোজী' হরিণ, ভিডিও ভাইরাল

ভিডিওটি শেয়ার করে ভারতের শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, আমি এটি সংগ্রহে রেখে দিতে চাই। আমি নিজেকে মনে করিয়ে দিতে চাই, পৃথিবী আসলে কেমন হওয়া উচিত।

Nara Park, Japan is home to over 1200 wild sika deer. This clip captured by Kazuki Ikeda in March 2020 shows some of them relaxing by cherry blossom trees when the park was closed to tourists due to the pandemic [, read more: https://t.co/9nuBB8xDTj]pic.twitter.com/WLbmL3KugQ

ভিডিওটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ। কেউ মনে করিয়ে দিয়েছেন, মানুষ ও প্রাণীর এমন সহাবস্থানই সকলের কাম্য। কেউ আবার বলেছেন, পৃথিবীর কোথাও যে এত শান্তি আছে, তা দেখতেও ভালো লাগে।

আরও পড়ুন>> 'নারীর চিৎকার' শুনে ছুটে গেলো ৩ গাড়ি পুলিশ, মিললো টিয়া

সূত্র: দ্য ওয়ালকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদে সম্ভব নিরাপদ ও টাটকা সবজির জোগান| মিরপুরের শাহিন সুলতানা মিনি তার ছাদকে পরিণত করেছেন এমনই এক সবুজ ছাদকৃষিতে|

শাইখ সিরাজ৩০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

বৃক্ষমেলায় ছাদকৃষি উপযোগী চারা ও সরঞ্জাম বিক্রি বেড়েছে

ছাদকৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষমেলা| তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া| তারা বলছেন, নার্সারিগুলো চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন|

শাইখ সিরাজ২৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()