সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম, কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পরিবেশ

গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম সই করা এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

তাকে ২২ জুলাইয়ের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণের সময় অনিয়মের অভিযোগ ওঠে।

কৃষকদের অভিযোগ, প্রতি পিস ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটি দেওয়ার কথা থাকলেও ১০-২০ টাকা মূল্যের খুঁটি বিতরণ করা হয়। ৬০০ টাকা মূল্যের গোবরভিত্তিক জৈব সারের পরিবর্তে প্রায় ৪৮০ টাকা মূল্যের একটি কোম্পানির সার দেওয়া হয়। এক হাজার ২০০ কৃষকের জন্য বাস্তবায়িত এ কর্মসূচিতে কয়েক লাখ টাকার অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে গত ৩ জুলাই সংবাদ প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিযোগের তদন্ত শুরু করে। তদন্ত চলাকালেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে।

তবে স্ট্যান্ড রিলিজের আদেশে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।

অভিযোগের বিষয়ে আবু সাঈদ শুভ্র জাগো নিউজকে বলেন, ‌'আমি মাত্র এক মাস আগে এই কার্যালয়ে যোগদান করেছি। আমার আগে যিনি এখানে দায়িত্বে ছিলেন, তিনি যোগদানের সময় থেকেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। তাকে এই কার্যালয় থেকে বদলি করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সেই ষড়যন্ত্রেরই অংশ। আমি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছি।'

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()