সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বরগুনায় ৩৫ কেজি হরিণের মাংসসহ যুবক আটক

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়।

বুধবার (১৬ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন ও পাথরঘাটা পুলিশের সমন্বয়ে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন সপ্তগ্রাম নামক এলাকা থেকে ৩৫ কেজি হরিণের মাংসসহ মো. রেজাউল ইসলামকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত হরিণের মাংস ও আটক পাচারকারীকে পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মিডিয়া কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

নুরুল আহাদ অনিক/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()