সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

বরিশালে গরুর চামড়া ৩০০ টাকা, খাসির চামড়া ফ্রি!

বরিশালে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মাদরাসা কর্তৃপক্ষ বলছে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী কোরবানির ঈদে তারা আর চামড়া সংগ্রহ করবেন না। অনেকেই ন্যায্য দাম না পেয়ে চামড়া ব্যবসায়ীদের কাছে ফেলে রেখেই চলে যাচ্ছেন।

লাইভস্টক

বরিশালে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মাদরাসা কর্তৃপক্ষ বলছে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী কোরবানির ঈদে তারা আর চামড়া সংগ্রহ করবেন না। অনেকেই ন্যায্য দাম না পেয়ে চামড়া ব্যবসায়ীদের কাছে ফেলে রেখেই চলে যাচ্ছেন।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছে গত বছরের প্রায় ৮০ শতাংশ টাকা এখনো বকেয়া থাকায় তারাও চরম সংকটে রয়েছেন।

শুক্রবার (২৯ মে) নগরীর পোর্ট রোড গিয়ে চামড়া বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া যায়।

সেখানে দেখা যায়, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে ভ্যান, রিকশা ও অটোযোগে চামড়া আসতে শুরু করেছে।

নগরীর ধান গবেষণা রোডের একটি মাদরাসার শিক্ষক মাওলানা সোহাগ গাজী জাগো নিউজকে বলেন, ‌'আমাদের মাদরাসা থেকে এবার সিদ্ধান্ত ছিল চামড়া সংগ্রহ করা হবে না। পরে বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে আমরা সংগ্রহে নামি। তিনি বলেছিলেন, প্রতি ফুট গরুর চামড়া ৬০-৬৫ টাকায় বিক্রি করা যাবে। কিন্তু বাস্তবে এসে দেখি গরুর চামড়া ৩০০ টাকার বেশি দিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা।'

বটতলা এলাকার খাজা লিল্লাহ বোর্ডিংয়ের কুদরত আলী বলেন, 'সারাদিন পরিশ্রম করে যদি একটা চামড়া ৩০০ টাকায় বিক্রি করতে হয়, তাহলে কষ্টের শেষ থাকে না। আমাদের একেকজন ছাত্রের পেছনে ২০০-২৫০ টাকা খরচ হয়। তাহলে বোর্ডিংয়ে আর কী থাকে? গাড়ি ভাড়াও ওঠে না।'

মুসলিম গোরস্থান লিল্লাহ বোর্ডিংয়ের আবুল হোসেন জাগো নিউজকে বলেন, 'দানশীল ব্যক্তিরা আমাদের কাছে চামড়া দিয়ে যান। আমরা আগে থেকেই শুনেছিলাম এবার দাম কম হবে, কিন্তু এত কম হবে বুঝিনি। গরুর চামড়ার সঙ্গে খাসির চামড়া একপ্রকার ফ্রিতেই দিতে হচ্ছে।'

পোর্ট রোডের চামড়া ব্যবসায়ী মোহাম্মদ নাসির বলেন, 'গত বছরের মাত্র ২০-২৫ শতাংশ টাকা আমরা পেয়েছি। এ কারণে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। সাতটা চামড়া এলে একটা রাখি, বাকি ছয়টা ফিরিয়ে দেই। গরুর চামড়া ৩০০ থেকে ৪৫০ টাকায় কিনছি, আর ছাগলের চামড়ার কোনো দামই নেই। এসব চামড়া ২০-৩০ দিন পর ঢাকায় পাঠানো হবে।'

তিনি বলেন, 'টানাপোড়েনের মধ্যেই ব্যবসা চালাতে হচ্ছে। আগে বরিশালে ১৫০-২০০ জন ব্যবসায়ী ছিলেন। এখন আছে সর্বোচ্চ ১০-১৫ জন।'

সরেজমিন গিয়ে দেখা যায়, পোর্ট রোড থেকে সংগ্রহ করা চামড়া বালুরঘাটে নিয়ে কীর্তনখোলা নদীর পানিতে ধোয়া হচ্ছে। এরপর ট্রলারে করে রসুলপুরে নেওয়া হয়। যেখানে লবণ দিয়ে চামড়া প্রক্রিয়াজাত করছেন শ্রমিকরা।

চামড়া প্রক্রিয়াজাতকরণ শ্রমিক আবু বক্কর বলেন, 'গত চার-পাঁচ বছর ধরেই চামড়ার বাজারের এমন অবস্থা। বছর বছর ব্যবসায়ী কমছে, আমাদের কাজও কমে গেছে। মানুষ অনেক চামড়া নিয়ে আসে, কিন্তু ব্যবসায়ীরা কিনতে চায় না। তারা কিনেও কী করবে? ট্যানারি মালিকরা তো টাকা দেয় না।'

শাওন খান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()