সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

বিরক্ত করায় বেঁধে রাখা হলো বিরল প্রজাতির উল্টোলেজি বানর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল এলাকা থেকে বিরল প্রজাতির একটি উল্টোলেজি বানর উদ্ধার হয়েছে। বানরটিকে লোহার শিকলে আটকে রাখা হয়। ছাদে খোলা স্থানে রাখার কারণে বানরটি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে।

ছাদকৃষি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিল এলাকা থেকে বিরল প্রজাতির একটি উল্টোলেজি বানর উদ্ধার হয়েছে। বানরটিকে লোহার শিকলে আটকে রাখা হয়। ছাদে খোলা স্থানে রাখার কারণে বানরটি ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে মঙ্গলবার (১ ফেব্রয়ারি) রাত ৮টায় শ্রীমঙ্গল বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বানরটিকে উদ্ধার করে কমলগঞ্জ জাতীয় উদ্যান লাউয়াছড়ার পাশের জামকি ছড়া রেছকিউ সেন্টারে সেবা দেয়।

বাইক্কা বিলের নিরাপত্তারক্ষী খোয়াব মিয়া জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ঘুরতে আসা পর্যটকদের বিরক্ত করছিল বানরটি। সোমবার থেকে বাইক্কা বিলের পর্যটন টাওয়ারের ছাদে বানরটি বেঁধে রাখা হয়েছিল। বনবিভাগের ফোন নম্বর না থাকায় খবর দেওয়া যায়নি।

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ছবি দেখে জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, এর নাম উল্টোলেজি বানর। স্থানীয়ভাবে এটি কেশরওয়ালা সিংহ বানর, কুলু বানর, উলুবান্দর, ছোটলেজি বানর প্রভৃতি নামে পরিচিত।

তিনি আরো বলেন, উল্টোলেজি বানর বাংলাদেশে দুর্লভ ও বিশ্বে সংকটাপন্ন। এটি সারকোপিথেসিডি পরিবারের প্রাণী। এর ইংরেজি নাম নর্দান পিগ টেইলড ম্যাকাক(Northern pig-tailed macaque), বৈজ্ঞানিক নাম ম্যাকাকা লিওনিনা(Macaca leonine)।

বানরটির দৈর্ঘ্য ৪০ থেকে ৬০ সেন্টিমিটার, লেজ ১৮ থেকে ২৫ সেন্টিমিটার, ওজন ৪.৫ থেকে ১২ কেজি। শুকরের মত এর ছোট লেজটি উপরের দিকে উল্টানো। এ জাতীয় বানরের দলনেতার মাথায় সিংহের মতো কেশর থাকে। এরা দিবাচর, বৃক্ষবাসী ও ভূমিচারী প্রাণী। ফল লতাপাতা কীটপতঙ্গ, কাঁকড়া ও পাখির বাচ্চা খায়। এদের প্রজনন সময় মার্চ থেকে জুন পর্যন্ত। ১৬২ থেকে ১৮৬ দিন গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। সাধারণত তারা ১০ থেকে ১২ বছর বেঁচে থাকে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, শৈতপ্রবাহের ঠান্ডা ও রাতের বৃষ্টির কারণে বানরটি থরথরিয়ে কাঁপছিল। আমরা এটিকে অসুস্থ অবস্থায় বাইক্কাবিল থেকে উদ্ধার করে কমলগঞ্জের জামকি ছড়া বন্যপ্রাণি সেবা কেন্দ্রে চিকিৎসা দিয়েছি। সুস্থ হয়ে গেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্তা করা হবে।

আব্দুল আজিজ/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

দেশে কৃষির বৈচিত্রে‍্যর পাশাপাশি বাড়ছে ছাদকৃষির পরিধিও। এতে বাড়ছে বীজ, চারা ও নানা কৃষি উপকরণের চাহিদা। সেই চাহিদা পূরণে গড়ে উঠেছে বিভিন্ন বিক্রয়কেন্দ্র। তবে এখনও বড় চ্যালেঞ্জ মানসম্মত উপকরণ নিশ্চিত করা।

শাইখ সিরাজ১৯ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

দীপ্ত লুচি কি টবে চাষ করা যায়? জানুন উপায়

গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:

জাগো নিউজ ২৪১ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

বাড়ছে কাঁচা মরিচের দাম, আগেই চাষ করে নিন টবে

কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকা। কিন্তু এই মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করা সম্ভব নয়। তাই কম পরিশ্রমে বাড়ির চিলেকোঠা, ছাদে, বারান্দায় অথবা আঙিনায় টবে মরিচ চাষ করতে পারেন। এতে খরচও অনেক কম। সামান্য যত্নেই দ্রুত বেড়ে উঠবে মরিচ গাছ।

জাগো নিউজ ২৪৩১ জুলাই ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()