সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

বিকালের নাস্তায় হংকং এর ম্যাঙ্গো পিলো ডেজার্ট

আম আমাদের সকলের প্রিয় একটি ফল। তাই সারা বছর আম সংরক্ষণ করতে হরেক রকমের মজাদার আচার বানাই। ঠিক তেমনিই পাকা আমের হরেক রকম স্বাদ পেতে বানাই বিভিন্ন ধরনের ডেজার্ট।

ফল

আম আমাদের সকলের প্রিয় একটি ফল। তাই সারা বছর আম সংরক্ষণ করতে হরেক রকমের মজাদার আচার বানাই। ঠিক তেমনিই পাকা আমের হরেক রকম স্বাদ পেতে বানাই বিভিন্ন ধরনের ডেজার্ট।

তাই আজ পাকা আমের ভিন্নধর্মী স্বাদ পেতে তৈরি করতে পারেন হংকং এর ম্যাঙ্গো পিলো ডেজার্ট। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজাদার। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন হংকং এর ম্যাঙ্গো পিলো ডেজার্ট। এই রেসিপিটির দুটি অংশ আছে- প্যানকেক ও ফিলিং।

ময়দা: ১/২ কাপ

কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ

ডিম: ১টি

চিনি: ১ টেবিল চামচ

তরল দুধ: ১ কাপ

গলানো মাখন: ১ টেবিল চামচ

হলুদ ফুড কালার বা ম্যাঙ্গো ফ্লেভার সামান্য

হুইপিং ক্রিম: ১ কাপ (ঠান্ডা অবস্থায় ফেটানো)

ছোট টুকরো করে কাটা আম: ২টি

আইসিং সুগার: ২ টেবিল চামচ

ভ্যানিলা এসেন্স: কয়েক ফোঁটা

প্রথমে প্যানকেক তৈরির জন্য একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার ও চিনি মিশিয়ে নিন। এরপর এতে ডিম, দুধ ও মাখন দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করুন। চাইলে কিছু হলুদ রঙ বা ম্যাঙ্গো ফ্লেভার যোগ করতে পারেন, তবে এটি ঐচ্ছিক। এবার ব্যাটারটি ১৫-২০ মিনিট রেখে দিন।

একটি ননস্টিক প্যানে হালকা তেল মেখে অল্প করে ব্যাটার ঢেলে পাতলা রুটির মতো করে ছড়িয়ে দিন। নিচের দিক হালকা বাদামী হলে তুলে ফেলুন। উপরের দিক না উল্টালেও চলবে। এভাবে সবগুলো‌ প্যানকেক তৈরি করে ঠান্ডা হতে দিন।

এরপর ঠান্ডা হুইপিং ক্রিম একটি বাটিতে নিয়ে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে ফেটাতে থাকুন যতক্ষণ না এটি ফেনার মতো হয়ে যায়। এরপর এর সঙ্গে আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।‌ মিষ্টি কম খেতে চাইলে এই ধাপটি বাদ দিতে পারেন। এরপর আমের কাটা টুকরোগুলো মিশিয়ে নিন, কিছু টুকরো আলাদা রাখুন সাজানোর জন্য।

এরপর তৈরি করা প্যানকেকের ওপর হুইপড ক্রিম ও আমের টুকরা দিয়ে দিন। এরপর প্যানকেকটি চারদিকে ভাঁজ করে একটি বালিশের মতো করে নিন। আলতোভাবে উল্টে রাখুন যাতে বন্ধ অংশ নিচে থাকে। এবার ফ্রিজে ৩০ মিনিট রেখে ঠান্ডা করুন।

সবশেষে প্যানকেকর বালিশ গুলোর ওপর কিছু আমের টুকরো ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চাইলে হালকা চকলেট সস বা আইসিং সুগার ছিটিয়ে দিতে পারেন।

>> হুইপিং ক্রিম যেন ভালোভাবে ঠান্ডা থাকে। না হলে ঠিকভাবে বিট হবে না।

>> ভালোভাবে পাকা ও মিষ্টি আম নিন, না হলে স্বাদ ঠিক আসবে না।

>> প্যানকেকর মধ্যে চাইলে আমের বড় টুকরা কিংবা ছোট ছোট টুকরা দিতে পারেন, আপনার পছন্দ মত।

তথ্যসূত্র: রেসিপিটিন ইটস্

সানজানা/এএমপি/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()