সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

ভোলায় জেলের জালে রাজা ইলিশ, সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির রাজা ইলিশ। ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়।

মৎস্য

ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির রাজা ইলিশ। ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়।

শনিবার (২০ জুন) সকালের দিকে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়ে ওই রাজা ইলিশটি।

মনপুরার রামনেওয়াজ ঘাটের জেলে ও ব্যবসায়ীরা জানান, শনিবার সকালের দিকে ঢালচর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ শিকার করতে নামেন কামালসহ তার সঙ্গী জেলেরা। ওই সময় তার জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে উঠে আসে ওই রাজা ইলিশটি। পরে তিনি মাছটি রামনেওয়াজ ঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে নিয়ে আসেন। এরপর রাজা ইলিশটি বেশ কয়েকজন আড়তদার ও ব্যবসায়ীর উপস্থিতিতে নিলামে ডাক তোলা হয়। পরে সর্বোচ্চ ৮ হাজার ৫ শত টাকা ডাক তুলে ইলিশটি ক্রয় করেন ব্যবসায়ী রাজীব চৌধুরী।

রাজা ইলিশটি ক্রয় করা ব্যবসায়ী রাজীব চৌধুরী জানান, তার ক্রয় করা ইলিশটির ওজন ২ কেজি ৪০০ গ্রাম। বড় সাইজের ইলিশকে মূলত রাজা ইলিশ বলা হয়। বড় সাইজের ইলিশ ঢাকার কাওরান বাজারের পাইকারি আড়তে চাহিদা ও দাম বেশি। তাই তিনি এটি এত দাম দিয়ে ক্রয় করেন।

তিনি আরও জানান, বিকেল ৩টার দিকে ঢাকার লঞ্চে করে অন্যান্য সাইজের ইলিশের সঙ্গে রাজা ইলিশটিও পাঠানো হয়েছে। আশা করি কাওরান বাজারে রাজা ইলিশটি সর্বোচ্চ ১০ হাজার টাকায় বিক্রি করা যাবে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী এবং বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। যে কারণে জেলেরা নদীতে বর্তমানে বড় বড় সাইজের ইলিশ পাচ্ছেন।

জুয়েল সাহা বিকাশ/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()