সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

ভালো ফলনের আশায় দিন গুনছেন কৃষকেরা

উত্তর চট্টগ্রামের সবজি ভান্ডার হিসেবে পরিচিতি মিরসরাই উপজেলায় শিমের ভালো ফলনের অপেক্ষায় প্রহর গুনছেন চাষিরা। কিছুটা দুশ্চিন্তাও করছেন তারা। কুয়াশার কারণে শিমের ফুল ঝরে যাচ্ছে। আগামী এক-দেড় মাসের মধ্যে শিম বাজারে নেওয়া যাবে বলে জানান একাধিক কৃষক।

শাকসবজি

উত্তর চট্টগ্রামের সবজি ভান্ডার হিসেবে পরিচিতি মিরসরাই উপজেলায় শিমের ভালো ফলনের অপেক্ষায় প্রহর গুনছেন চাষিরা। কিছুটা দুশ্চিন্তাও করছেন তারা। কুয়াশার কারণে শিমের ফুল ঝরে যাচ্ছে। আগামী এক-দেড় মাসের মধ্যে শিম বাজারে নেওয়া যাবে বলে জানান একাধিক কৃষক।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে উপজেলার দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে প্রায় ৬৫০ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড উপজেলার পরেই শিম চাষের জন্য মিরসরাই বিখ্যাত। মিরসরাই থেকে সারাদেশে শিম সরবরাহ করা হয়। শিম চাষে খরচ কম লাভ বেশি হওয়ায় কৃষকেরা এতে আগ্রহী হচ্ছেন। সবচেয়ে বেশি শিম চাষ হয় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে।

খোঁজ নিয়ে জানা গেছে, সারাবছর যেসব জমি অনাবাদি পড়ে থাকে এবং ফলনের অনুপোযোগী; সেসব জমিতে শিম চাষ করছেন কৃষকেরা। এছাড়া যেসব জমিতে বর্ষা মৌসুমে ১-২ ফুট পানি থাকে; এমন জমির পাশ থেকে মাটি তুলে সারিবদ্ধভাবে ঢিবি তৈরি করে শিম চাষ করা হয়। ঢিবি থেকে সারির দূরত্ব সাড়ে ৪-৬ ফুট। প্রত্যেক ঢিবিতে আলাদা করে খুঁটি দেওয়া হয়। জমি ছাড়াও পাহাড়ে, গ্রামীণ সড়কের দুপাশে, জমির আইল, পুকুরপাড়, বাড়ির আঙিনায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে প্রচুর শিম চাষ হয়েছে।

আরও পড়ুন: আগাম জাতের ভুট্টায় ঝুঁকছেন ভৈরবের চাষিরা

ওয়াহেদপুর ইউনিয়নের আবুল কাশেম বলেন, 'প্রায় ৫০ শতক জমিতে শিম চাষ করেছি। ফুল এসেছে ভালো। কুয়াশার কারণে কিছু ফুল ঝরে গেছে। আশা করছি আগামী এক মাস পরে শিম বিক্রি করতে পারবো। গত বছর ৩০ শতক জমিতে চাষ করে পুঁজি উঠিয়ে প্রায় ৩২ হাজার টাকা লাভ হয়েছে।'

শিমের বড় বাজার বসে উপজেলার দারোগাহাটে। এছাড়া বড়তাকিয়া, হাদিফকিরহাট, মিঠাছড়া, করেরহাট, আবুতোরাবসহ বিভিন্ন বাজারে বিক্রি হয়। এসব বাজার থেকে শিম কিনে পাইকারি ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন জেলায় সরবরাহ করেন।

ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, 'শিম চাষের জন্য মিরসরাই অন্যতম। শিম চাষ করে অনেক গরিব ও বেকার যুবক স্বাবলম্বী হয়েছেন। এখানে সবজি সংরক্ষণের জন্য হিমাগার থাকলে আরও দীর্ঘমেয়াদী লাভবান হতেন চাষিরা।'

আরও পড়ুন: লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর বেশি চাষের সম্ভাবনা

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, 'এ এলাকা শিম চাষের জন্য উর্বর। এবার ৬৫০ হেক্টর জমিতে শিম চাষ করা হয়েছে। আমাদের পরামর্শ নিয়ে শিম চাষ বেড়েই চলেছে। আশা করি আগামী বছর চাষের পরিধি আরও বাড়বে।'

এম মাঈন উদ্দিন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()