সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

বান্দরবানে শিমের ব্যাপক ফলন

বান্দরবানে এবার শিমের বাম্পার ফলন হওয়ায় শিম চাষিদের মনে বইছে আনন্দের জোয়ার। ভালো ফলন হওয়ায় আগের বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন এ জেলার শিম চাষিরা।

শাকসবজি

বান্দরবানে এবার শিমের বাম্পার ফলন হওয়ায় শিম চাষিদের মনে বইছে আনন্দের জোয়ার। ভালো ফলন হওয়ায় আগের বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন এ জেলার শিম চাষিরা।

বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়া খোলা, কুহালং ও ডলুপাড়া এলাকা ঘুরে দেখা যায়, সবুজের মাঝে সাদা ও বেগুনি রঙের শিম ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। এ দৃশ্য যেকোনো পথচারীকে বিমোহিত করবে। সবজি হিসেবে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এই শিমের চাহিদাও রয়েছে প্রচুর।

জানা যায়, প্রতি ১০০ গ্রাম খাবার উপযোগী শিমে ৮৫ গ্রাম পানি, ৪৮ গ্রাম কিলোক্যালরি, ৩ গ্রাম আমিষ, ৬.৭ গ্রাম শর্করা, ০.৭ গ্রাম চর্বি, ০.৪ গ্রাম খনিজ লবণ, ২১০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৭ মিলিগ্রাম লৌহ, ১৮৭ মাইক্রো মিলিগ্রাম ক্যারোটিন, ভিটামিন বি-১, বি-২, ভিটামিন সি এবং আঁশ জাতীয় উপাদান রয়েছে।

সদর উপজেলার গোয়ালিয়া খোলা এলাকার শিম চাষি মো. মুছা মিয়া জানান, উপজেলার গোয়ালিয়া খোলা ও বটতলী পাড়া এলাকায় ১ একর জমিতে এবার শিমের চাষ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার ভালো ফলন পাওয়া যাচ্ছে। ১০ দিন অন্তর অন্তর প্রতি ১০ শতক জমি থেকে ১২ থেকে ১৩ শত কেজি শিম বিক্রি করা যাচ্ছে এখন।

বাজারে প্রচুর চাহিদা থাকায় ২৫ টাকা কেজি দরে পাইকাররা নিয়ে যাচ্ছেন। যা গত বছরের তুলনায় কেজিতে ১০ থেকে ১২ টাকা বেশি। এতে এই মৌসুমে শিম থেকে কয়েক লাখ টাকা লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।

বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান উপজেলায় ১০৮ হেক্টর জমিতে শিমের আবাদ করা হয়েছে। তবে হেক্টর প্রতি ১৫ মেট্রিক টন শিম উৎপাদন হবে বলে আশা করা যায়। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে শিম চাষিদের প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

এমএমএফ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()