সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

আম সংরক্ষণে ফ্রুট ব্যাগিং পদ্ধতি

চলছে আমের মৌসুম। এই মৌসুমে আম সংরক্ষণে ফ্রুট ব্যাগিং পদ্ধতি খুবই উপকারী। ফ্রুট ব্যাগিং করা হলে আমে ছত্রাক ও পোকামাকড় আক্রমণ করতে পারে না। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় কীটনাশকেরও প্রয়োজন হয় না। গুণগতমান ভালো থাকে এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ। চাষিরাও বাড়তি খরচ থেকে বেঁচে যান।

ফল

চলছে আমের মৌসুম। এই মৌসুমে আম সংরক্ষণে ফ্রুট ব্যাগিং পদ্ধতি খুবই উপকারী। ফ্রুট ব্যাগিং করা হলে আমে ছত্রাক ও পোকামাকড় আক্রমণ করতে পারে না। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় কীটনাশকেরও প্রয়োজন হয় না। গুণগতমান ভালো থাকে এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ। চাষিরাও বাড়তি খরচ থেকে বেঁচে যান।

বিদেশে রফতানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়। ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে আম চাষিরা উপকৃত হচ্ছেন। এ পদ্ধতি চীন থেকে আমদানি করা হয়। এতে আম নষ্ট কম হয় এবং ফলনও বৃদ্ধি পায়। এ পদ্ধতি ব্যবহারের ফলে মানসম্পন্ন আম উৎপাদন করা সম্ভব।

আরও পড়ুন: ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ কৃষকদের

এতে কীটনাশকমুক্ত মানসম্পন্ন আম বিদেশে রপ্তানি সহজ হয়। আম চাষিরা কম খরচে আর্থিকভাবে বেশি লাভবান হন। পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রোগবালাইয়ের হাত থেকে আম রক্ষা করতে এ পদ্ধতি আম চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

কীটনাশক, পোকামাকড় ও বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে আম রক্ষা করতে এ পদ্ধতি খুবই কার্যকর। বাইরের ক্ষতিকর কোনো প্রভাব এ ব্যাগের মধ্যে ঢুকতে পারে না। এ পদ্ধতি আম সংরক্ষণ করার একটি সহজ ও উপযুক্ত পন্থা।

আরও পড়ুন: লিচু ফেটে যাওয়া রোধে করণীয়

যা আমের গুণগত মান ও রং সতেজ রাখতে খুবই কার্যকর। গত ৭-৮ বছর ধরে ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করছেন চাষিরা। প্রাথমিক অবস্থায় হাতেগোনা কয়েকজন এ পদ্ধতি ব্যবহার করতেন। সময়ের পরিক্রমায় বর্তমানে বেশিরভাগ চাষি এ পদ্ধতি ব্যবহার করছেন। যাতে লাভবান হচ্ছেন আম চাষিরা। ফ্রুট ব্যাগিং করা আমের চাহিদা ভোক্তাদের কাছে অনেক বেশি।

ফ্রুট ব্যাগ মূলত মাছি পোকাসহ অন্য ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে আমকে সুরক্ষা করে। এছাড়া আমের পচন রোধ করতে ফ্রুট ব্যাগিং পদ্ধতি খুব ভালো কাজ করে। ফলে চাষিরা শেষ মৌসুমে বেশি দামে তাদের আম বিক্রি করতে পারেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()