সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

আম পাড়তে নিষেধ করায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে মারধর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আম পাড়তে নিষেধ করায় জানে আলম (৩৮) নামের এক শিক্ষককে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা।

ফল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আম পাড়তে নিষেধ করায় জানে আলম (৩৮) নামের এক শিক্ষককে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের ৩৭ নম্বর চেমটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক জানে আলম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ রঞ্জন বিশ্বাস জানান, বিদ্যালয়ের একটি আমগাছ থেকে আম পাড়তে পাঁয়তারা করছিলেন স্থানীয় সোনা মিয়া, ওয়াহাব আলী, মোকশেদ আলীসহ কয়েক ব্যক্তি। সোমবার তারা আম পাড়তে গেলে শিক্ষক জানে আলম নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে শ্রেণিকক্ষে ঢুকে তাকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সহায়তায় জানে আলমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, 'শিক্ষক জানে আলমের কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছে।'

অভিযুক্ত সোনা মিয়া, ওয়াহাব আলী ও মোকশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে সোনা মিয়ার ভাই সাবেক ইউপি মেম্বার সজল মিয়া বলেন, 'মারপিটের ঘটনাটি আমি শুনেছি। উভয়েরই দোষ আছে। ওই বিদ্যালয়ের জায়গাটি আমরাই দান করেছি। এখনো বিদ্যালয়ের জায়গা-সীমানা নির্ধারণ করা হয়নি।'

কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()