সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

আলু তোলার উপযুক্ত সময় কখন

আলু রোপণের সাধারণত ৮৫-৯৫ দিন বা ১০০-১২০ দিন (সাধারণত জানুয়ারি-মার্চ) পর জাতভেদে আলু তোলার উপযুক্ত সময়। তবে আগাম জাতের আলু ৭০-৮০ দিনেই তোলা যায়। মনে রাখতে হবে, গাছ মরে যাওয়ার ২-৩ সপ্তাহ পরে মাটি শুকনা থাকা অবস্থায় রৌদ্রোজ্জ্বল দিনে আলু তুললে খোসা শক্ত হয় ও দীর্ঘসময় সংরক্ষণ করা যায়।

শাকসবজি

আলু রোপণের সাধারণত ৮৫-৯৫ দিন বা ১০০-১২০ দিন (সাধারণত জানুয়ারি-মার্চ) পর জাতভেদে আলু তোলার উপযুক্ত সময়। তবে আগাম জাতের আলু ৭০-৮০ দিনেই তোলা যায়। মনে রাখতে হবে, গাছ মরে যাওয়ার ২-৩ সপ্তাহ পরে মাটি শুকনা থাকা অবস্থায় রৌদ্রোজ্জ্বল দিনে আলু তুললে খোসা শক্ত হয় ও দীর্ঘসময় সংরক্ষণ করা যায়।

আলু তোলার সময় ও লক্ষণসমূহগাছের অবস্থাআলুর গাছ পুরোপুরি মরে গিয়ে হলুদ বা বাদামি হয়ে মাটির সঙ্গে মিশে গেলে বুঝতে হবে আলু তোলার সময় হয়েছে।

খোসার শক্তভাবগাছ মরে যাওয়ার পর ২-৩ সপ্তাহ অপেক্ষা করলে আলুর খোসা শক্ত হয়, যা সংরক্ষণের জন্য জরুরি।

আরও পড়ুনলালমনিরহাটে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু চাষ, দাম নিয়ে শঙ্কা

মাটির অবস্থামাটি শুকনা থাকা অবস্থায় আলু তোলা উচিত। ভেজা মাটিতে আলু তুললে পচন ধরার ঝুঁকি থাকে।

সময় নির্বাচনকুয়াশাচ্ছন্ন বা মেঘলা দিনে আলু তোলা ঠিক নয়। রোদ ঝলমলে দিনে সকালের সময়টা সবচেয়ে ভালো।

গাছের অংশ কাটা আলু তোলার ৭-১০ দিন আগে মাটির ওপরের গাছের অংশ কেটে ফেললে আলুর চামড়া শক্ত হয়।

আলু তোলার প্রক্রিয়াকোদাল বা লাঙলের আঘাতে যেন আলু না কেটে যায়, সেদিকে লক্ষ্য রেখে সাবধানতার সঙ্গে মাটি খুঁড়তে হবে।

বিশেষ পরামর্শআলু তোলার সময় যেন কেটে না যায় বা আঘাত না লাগে। আলু তোলার পর রোদে না রেখে ছায়ায় শুকানো ভালো। সংগ্রহের পর যত দ্রুত সম্ভব বাড়ি বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()