সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

আলু-ভুট্টার বাম্পার ফলনে বাড়তি আয় কৃষকের

লালমনিরহাটে চলতি রবি মৌসুমে একই জমিতে একসঙ্গে ভুট্টা ও আলু চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। একই জমিতে দুই ফসল হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা।

শাকসবজি

লালমনিরহাটে চলতি রবি মৌসুমে একই জমিতে একসঙ্গে ভুট্টা ও আলু চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। একই জমিতে দুই ফসল হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা।

জানা গেছে, লালমনিরহাটের ৩ উপজেলায় সবচেয়ে বেশি ভুট্টা চাষাবাদ হয়। এতে বেশি মুনাফা অর্জন করেন কৃষক। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কৃষকেরা একই জমিতে ভুট্টা ও আলু চাষ করেন।

আলুর চারা বড় হলে একই ক্ষেতের মধ্যে ফাঁকা জায়গায় ভুট্টার বীজ বপন করেন। একই সেচ, সার ও কীটনাশকে পরিপক্ব হয়ে ওঠে আলু ও ভুট্টা। এরই মধ্যে আলু ক্ষেত থেকে সংগ্রহ করে বাজারজাত শুরু করেছেন। আলু উঠে গেলে একক ফসল হিসেবে বড় হবে ভুট্টা গাছ। আলুর বীজ বপনে ৪০ দিনের মধ্যে পরিপক্ব হয়। অপরদিকে ভুট্টা উঠতে সময় লাগে প্রায় ৬ মাস।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর লালমনিরহাট জেলায় ৩৩ হাজার ৫৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। গত বছরের তুলনায় ১৫০ হেক্টর বেড়েছে। রবি মৌসুমে এ বছর আলুর চাষাবাদ হয়েছে ৭ হাজার ৮০৬ হেক্টর। গত বছরের তুলনায় ১৩০০ হেক্টর জমিতে আলু চাষ বেড়েছে।

আরও পড়ুন

কৃষি বিভাগ বলছে, একই জমিতে দুই ফসল চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষক আজিবর রহমান বলেন, 'কৃষি অফিসের পরামর্শ ছাড়াই প্রতি বছর ৫-৬ শতাংশ জমিতে একই সঙ্গে ভুট্টা ও আলু আবাদ করি। প্রতি বছরের ন্যায় এবারও আলুর ভালো ফলন হয়েছে। আশা করি প্রতি বিঘায় ভুট্টা ৩০-৩৫ মণ পাওয়ার আশা আছে।'

ভুট্টা চাষি সিরাজুল ইসলাম বলেন, 'এ বছরও একই জমিতে আলু আর ভুট্টা চাষ করেছি। এ বছর আলুর দাম খুবই কম। আলুর দাম কম হলেও ফলন ভালো হয়েছে।'

হাতীবান্ধা উপজেলার কৃষি অফিসার মিজানুর রহমান বলেন, 'উপজেলায় বেশিরভাগ জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে আলু চাষাবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। এক জমিতে দুই ফসল বা তিন ফসল করার জন্য কৃষকদের সব সময় পরামর্শ দেওয়া হচ্ছে।'

রবিউল হাসান/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()