সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় সবজি মেলা

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা-২০২২।

শাকসবজি

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা-২০২২।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

কৃষি মন্ত্রণালয় আয়োজিত ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এ মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে।

এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সবজি মেলা ২০২২ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম।

মো. সায়েদুল ইসলাম বলেন, এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য হচ্ছে- 'নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস'। সোমবার বিকেলে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করবেন। মেলা উদ্বোধনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কেআইবি চত্বর একটি মানব উদ্দীপন বন্ধন অনুষ্ঠিত হবে। পরে কেআইবি অডিটোরিয়ামে 'পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান' বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

সচিব বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে পঞ্চমবারের মেলার আয়োজন হয়েছিল। ওইবার মেলায় অংশ নিয়েছিল ৬৫টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন। তিনদিনের মেলায় বিক্রি হয়েছিল ৩০ লাখ টাকার সবজি।

সংবাদ সম্মেলনে বিগত কয়েক বছরে সবজির উৎপাদন চিত্র তুলে ধরে কৃষিসচিব বলেন, বিগত ১২ বছরে সবজির উৎপাদন প্রায় সাত গুণ বেড়েছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্যমতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। এ তালিকায় চীন প্রথম ও ভারত দ্বিতীয়। কৃষিখাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে। দেশে এখন চাষাবাদ হয় ১০০ প্রজাতির সবজি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
শাকসবজি

আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই

ফ্রাই মানেই অনেকের কাছে আলুর সোনালি, মুচমুচে টুকরোর কথা মনে আসে। কিন্তু রান্নার জগতে একটু ভিন্নতা আনলেই স্বাদে আসে নতুন চমক।

জাগো নিউজ ২৪১২ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()