সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

৫০ হাজার গাছ লাগাবে শরীয়তপুর জেলা প্রশাসন

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৬টি উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফুল-ফলের গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫০ বছর উপলক্ষে এ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ফল

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৬টি উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফুল-ফলের গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক পাওয়ার ৫০ বছর উপলক্ষে এ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৯ জুন জেলার গোসাইরহাট উপজেলা মাঠে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ৫ হাজার ৮০০ চারা বিতরণ করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। এ সময় সরকারি শামসুর রহমান কলেজ ও ইদিলপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।

আরও পড়ুন: গাছ যেভাবে মানুষের উপকার করে

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সবুজ শরীয়তপুর গড়ার প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি শান্তি পদক' পাওয়ার ৫০ বছর উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলদ, ওষুধি ও বনজ গাছের চারা লাগানো হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ উপলক্ষে গোসাইরহাটে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫ হাজার ৮০০ চারা বিতরণ ও রোপণ করা হয়। গাছের চারাগুলো শরীয়তপুর বন বিভাগ থেকে সরবরাহ করা হয়।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর একটু ভিন্নভাবে উদযাপন করছি। গোসাইরহাট উপজেলায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ৮০০ বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। শরীয়তপুরের মানুষ ৫০ হাজার ফলদ, ওষুধি ও বনজ গাছের চারা লাগানোর মধ্য দিয়ে এ পদক পাওয়ার বিশেষ অর্জনকে স্মরণীয় করে রাখবে।'

আরও পড়ুন: কৃষ্ণচূড়ার রঙে প্রকৃতি যেন নবরূপে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, সহাকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট আব্দুর রহিম, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুর হক প্রমুখ।

গত ১৫ জুন ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ২২ জুনের মধ্যে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে, শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প, বিভিন্ন পরিত্যক্ত-পতিত জমিতে এবং বাড়ির আঙিনায় বিভিন্ন প্রজাতির ৫০ হাজার গাছ লাগানো হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()