সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

৩৭ বছর ধরে ফুল চাষ করছেন ভৈরবের দুলাল

৩৭ বছর ধরে নার্সারিতে বাহারি ফুলের চাষ করে সফল হয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের দুলাল মিয়া। তিনি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার নার্সারিতে ১৬-২০ জনের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।

ফুল

৩৭ বছর ধরে নার্সারিতে বাহারি ফুলের চাষ করে সফল হয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের দুলাল মিয়া। তিনি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার নার্সারিতে ১৬-২০ জনের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।

সরেজমিনে জানা যায়, নার্সারিতে ফুটেছে গোলাপ, গাঁদাসহ বিভিন্ন প্রজাতির ফুল। মালিকসহ পরিচর্যাকারীরা গাছের পরিচর্যা ও বিক্রির জন্য গোলাপ ও গাঁদা ফুল কাটছেন। নিজের ১২০ শতাংশ জায়গায় গোলাপ, সাদা গোলাপ, গাঁদা, রজনীগন্ধাসহ বিভিন্ন প্রজাতির ফুল চাষ করেন। নার্সারি থেকে ফুল সংগ্রহ করে নিজের দুটি দোকানে পাইকারি ও খুচরা বিক্রি করেন।

সফল ফুল চাষি দুলাল মিয়া জাগো নিউজকে জানান, শখ থেকে শুরু করেন ফুল চাষ। প্রথমে সাভারের একটি নার্সারিতে ফুল চাষ শুরু করেন। সেখানে ৮ বছর চাষ করার পর ভৈরব শহরের মাদ্রাসা এলাকায় বাণিজিকভাবে বিভিন্ন প্রজাতির ফুল চাষ শুরু করেন। পরে নিজগ্রামে নিজের জমিতে চাষ শুরু করেন। দীর্ঘ ৩৭ বছর ধরে ফুল চাষ করে সফল তিনি। গড়ে তুলেছেন দুটি ফুল বিক্রির দোকান।

তিনি বলেন, 'আমার তো নার্সারিসহ দুটি ফুল বিক্রির দোকান আছে। সারাবছরই বিক্রি হয়। যারা শুধু বাগান করেন; তারা দিবসের অপেক্ষায় থাকেন। এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে বাগান থেকে প্রায় ১৪০০ লাল গোলাপ ও ১ হাজার গাঁদা ফুল কাটা হয়েছে। এসব ফুল দোকানে বিক্রির জন্য পাঠানো হয়েছে।'

আরও পড়ুন

দুলাল মিয়া বলেন, 'বাজারে পাইকারি ১০০ গোলাপ ফুল ১১০০ টাকা দরে বিক্রি হয়। প্রতি মাসে নাসার্রিতে প্রায় ৩৫-৪০ হাজার টাকা আয় করা যায়। তবে ফুল বাগান সবাই করতে পারেন না। মনের সাথে ফুল চাষের সম্পর্ক আছে। সবকিছু যাচাই-বাছাই করেই ফুল চাষে আগ্রহী হয়েছি। এটি পেশা হিসেবে নিয়ে বেশ সফল হয়েছি। সমাজেও এ পেশাকে সম্মান করা হয়। আমি খুব গর্ব বোধ করি।'

নার্সারির শ্রমিক কটিয়াদি উপজেলার জাকির হোসেন বলেন, 'প্রতিদিন ঘুম থেকে উঠেই নার্সারিতে যত্ন ও পরিচর্যা শেষে ফুল সংগ্রহ করে বিক্রির জন্য দোকানে নিয়ে যাই। সারাবছরই আমাদের ফুলের চাহিদা থাকে। বিশেষ দিবসগুলোতে বেশি চাহিদা থাকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে একসঙ্গে তিনটি দিবস পাওয়া যায়। আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখি। নার্সারি থেকে প্রতিদিন ১১০০-১২০০ গোলাপ কাটা হয়। বাজারে পাইকারি ১১ টাকা ও খুচরা ২০ টাকা দরে বিক্রি হয়।'

আরেক শ্রমিক রাজু মিয়া বলেন, '৪ মাস হয়েছে বাগানের পরিচর্যাকারী হিসেবে কাজ করছি। প্রতিদিন সকাল থেকে ফুল গাছের পরিচর্যা শুরু করি। যদি কোনো কারণে পরিচর্যায় ত্রুটি থাকে, তাহলে বাগানের গাছে ফুল কম আসে। সে জন্যই সঠিকভাবে যত্ন নিতে হয়।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

নজরকাড়া দুর্লভ ফুল গোলাপি সোনালু

দেখতে একদম সোনালু ফুলের মতো। মিলে যায় গঠন এবং বৈশিষ্ট্য। যদিও এখন পর্যন্ত এর তেমন কোনো নাম নির্ধারণ করা হয়নি। তবে প্রজাতিটিকে ‌'পিঙ্ক ক্যাসিয়া' বলে থাকেন কেউ কেউ। যাকে বাংলায় বলা হয় 'গোলাপি সোনালু'। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এ ফুলের গাছ। যেমন শোভা; তেমন সুঘ্রাণ। দুয়ে ম

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬৩ মিনিটের পড়া
ফল

দেশের কোথায় কবে পাড়া হবে কোন জাতের আম?

জাতভিত্তিক আম সংগ্রহের তারিখ নির্ধারণ করেছে সরকার। সে অনুযায়ী সাতক্ষীরায় গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে ৫ মে থেকে।

জাগো নিউজ ২৪৭ মে ২০২৬৫ মিনিটের পড়া
ফুল

প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল

প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।

জাগো নিউজ ২৪২৮ এপ্রিল ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()