সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

২৬ বছর ধরে বাজার থেকে শাক-সবজি কেনেন না পল্লব

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে মো. পল্লব গড়ে তুলেছেন বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। বাড়ির আঙিনায় ২০ শতাংশ জমিতে তিনি তৈরি করেছেন এ বাগান। এখানে আছে নানান রকমের ফল গাছ ও শাক-সবজি। ২৬ বছর ধরে তিনি বাজার থেকে শাক-সবজি কেনেন না বলে জানিয়েছেন।

শাকসবজি

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে মো. পল্লব গড়ে তুলেছেন বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। বাড়ির আঙিনায় ২০ শতাংশ জমিতে তিনি তৈরি করেছেন এ বাগান। এখানে আছে নানান রকমের ফল গাছ ও শাক-সবজি। ২৬ বছর ধরে তিনি বাজার থেকে শাক-সবজি কেনেন না বলে জানিয়েছেন।

শাক-সবজির মধ্যে আছে—বিটরুট, গাজর, বালিয়া শাক, ডাটা শাক, বাঁধাকপি, থানকুনি শাক, ধনিয়া শাক, টমেটো, চুই ঝাল, ওলকপি, বেগুন, টমেটো, পেঁপে, পুদিনা, লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, কাটানোটে শাক, পোড়ানোটে শাক, মুলা, রেট ক্যাবেজ, ফুলকপি, শিম, মানকচু, লতিকচু, দস্তারিকচু, ডাঙ্গাইড়কচু, ঘটকচু, পুই শাক, শসা, মরিচ ও ক্যাপসিকাম।

ফলের মধ্যে আছে—মালবেরি, রামবুটান, গোলাপজাম, কলা, পেয়ারা, রয়েলফল, আম, আপেলকুল, ঝারালেবু, বাতাবি লেবু। এ ছাড়া আছে দারুচিনি, তেজপাতা এবং এলাচের মতো মসলার গাছ।

উদ্যোক্তা মো. পল্লব বলেন, ‌'পরিবারের পুষ্টিসমৃদ্ধ বৈচিত্র্যময় খাবার তৈরিতে, সুস্থ থাকতে পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ২০০১ সাল থেকে নিজের শ্রমে তৈরি করেছি বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। প্রতিদিন শরীরের জন্য যে পরিমাণ খাবার গ্রহণ করা প্রয়োজন, সে হিসেবে খাবার তৈরি করি।'

তিনি বলেন, 'পরিবারকে সুস্থ রাখতে নিয়ম করে পুষ্টিকর খাবার তৈরি করছি। এসবের জোগান দিচ্ছি নিজের সবজির বাগান থেকে। অতিরিক্ত যে সবজি হয়; সেটা আত্মীয়-স্বজন ও ভাই-বন্ধুদের উপহার হিসেবে দিই। আমি ২৬ বছর ধরে বাজার থেকে কোনো শাক-সবজি কিনি না।'

তিনি সবার উদ্দেশে বলেন, 'যাদের বাড়ির আঙিনায় একটু জমি আছে বা বাড়িতে ছাদ আছে; তারা বিষমুক্ত সবজি বাগান করুন। এতে পরিবারের সঠিক পুষ্টি চাহিদা মিটবে। পাশাপাশি অর্থের অপচয়ও কমবে।'

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, 'এই কৃষি উদ্যোক্তাকে সাধুবাদ জানাই। যাদের বাড়ির আঙিনায় সামান্য একটু জায়গা আছে; তার যথাযথ ব্যবহারের মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। তাহলে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। এসব বাগানের শাক-সবজি নিরাপদ ও বিষমুক্ত। যা স্বাস্থ্যের জন্য উপকারী।'

এসএমএইচকে/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()