সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

২২ দেশ ঘুরে নিজ বাড়িতে পেঁপে চাষে সফল সুমন

আবু বকর সিদ্দিক সুমন। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালি গ্রামের বাসিন্দা। জীবনের অধিকাংশ সময় জীবিকার তাগিদে কাটিয়েছেন ২২টি দেশে। অবশেষে নিজ দেশে এসে সফলতার মুখ দেখেছেন বিদেশে শেখা পেঁপে চাষের প্রশিক্ষণ কাজে লাগিয়ে।

শাকসবজি

আবু বকর সিদ্দিক সুমন। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালি গ্রামের বাসিন্দা। জীবনের অধিকাংশ সময় জীবিকার তাগিদে কাটিয়েছেন ২২টি দেশে। অবশেষে নিজ দেশে এসে সফলতার মুখ দেখেছেন বিদেশে শেখা পেঁপে চাষের প্রশিক্ষণ কাজে লাগিয়ে।

নিজ বাড়িতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে চমক সৃষ্টি করেছেন তিনি। গত বছর ১৫ লাখ টাকার পেঁপে বিক্রি হলেও এ বছর ২০ লাখ টাকার পেঁপে বিক্রির সম্ভাবনা রয়েছে। তার বাগান দেখে এলাকার অনেকেই পেঁপে চাষে আগ্রহী হয়েছেন। সুমনও বেকার যুবকদের নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পেঁপে চাষ করে আত্মকর্মসংস্থান তৈরির আহ্বান জানিয়েছেন।

সুমনের পেঁপে বাগান ঘুরে দেখা যায়, প্রচুর ফলন আছে তার বাগানে। তিনি জাগো নিউজকে জানান, ১৯৭৭ সালে নবম শ্রেণির পাঠ চুকিয়ে রেলওয়েতে চাকরি নেন। চার বছর প্রজেক্টে চাকরি শেষ হলে ১৯৮১ সালে লেবাননের বৈরুতে পাড়ি জমান। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সিরিয়া, ফিলিস্তিন ঘুরে ১৭ মাস পর দেশ ফিরে বেকার হয়ে ঠাঁই নেন ঢাকার ফকিরারপুল এলাকায়। কখনো রংমিস্ত্রি, কখনো দিনমজুর হিসেবে কাজ করেন। ১৯৮৬ সালে পত্রিকায় বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিয়ে কুয়েতে রংমিস্ত্রির কাজ পান। সেখান থেকে এ পেশায় ২২টি দেশ ভ্রমণ করেন।

আরও পড়ুন: বিশ্বে কত জাতের কাঁচা মরিচ জন্মে?

পরে ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ব্যবসা শুরু করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি সেখানে ব্যবসা করেন। ২০১৫ সালে দেশে ফিরে ঢাকায় ব্যবসা শুরু করেন। কিন্তু দোকানে ডাকাতি হওয়ায় সব হারাতে হয়। এদিকে স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়লে শেষপর্যন্ত বাবুগঞ্জের বায়লাখালি গ্রামে ফিরতে হয়। ২০২১ সালে মারা যান স্ত্রী। এরপর পুরোপুরি একা ও অর্থনৈতিক সংকটে পড়েন। তবে দক্ষিণ আফ্রিকায় পেঁপে চাষের ওপর যে প্রশিক্ষণ নিয়েছিলেন, তা প্রয়োগ করেন নিজ বাড়ির পতিত জমিতে।

গত মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার কাঁচা ও পাকা পেঁপে বিক্রি করেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত পেঁপে চারা বিক্রি করে ৭ লাখ টাকা লাভ করেছেন। এবার কাঁচা ও পাকা পেঁপে বিক্রি করে কমপক্ষে ২০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। শাহী, কাশ্মীরি, টপ লেডি জাতের ১ হাজারেরও বেশি পূর্ণবয়স্ক পেঁপে গাছ আছে। চারাগুলো এপ্রিল মাসে রোপণ করেছেন। জুলাই মাসে ফল এসেছে। এখন বিক্রির মৌসুম। চার মাসের উৎপাদনে তিনি সন্তুষ্ট। সেই সঙ্গে যারা বেকার আছেন, তাদের প্রতি আহ্বান জানান অন্যের মুখাপেক্ষী না হয়ে বাড়ির পতিত জমিতে পেঁপে চারা রোপণ করে নিজের ভাগ্য ফেরাতে।

সফল এই পেঁপে চাষি বলেন, 'আমি বেকার ও শিক্ষার্থীদের পেঁপে চাষে উদ্বুদ্ধ করছি। একজন শিক্ষার্থী যদি লেখাপড়ার পাশাপাশি মাত্র ২৫টি পেঁপে গাছ লাগায় এবং যত্ন করে। ২৫টি পেঁপে গাছ থেকে ১ লাখ টাকা আয় করা সম্ভব।'

আরও পড়ুন: মিরসরাইয়ে ঢ্যাঁড়শের বাজারমূল্য আড়াই কোটি টাকা

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক মোস্তফা কামাল বলেন, 'আমি তার কাছ থেকে উন্নত জাতের চারা নিয়ে চাষ করে সফল হয়েছি। আমার শিক্ষকতার পাশাপাশি নতুন আয়ের উৎস তৈরি হয়েছে।'

এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মামুনুর রহমান জাগো নিউজকে বলেন, 'আমরা তার বাগান পরিদর্শন করেছি। তিনি এলাকায় এখন পেঁপে চাষে সফল উদ্যোক্তা। তাকে অনুকরণ করে অনেকেই পেঁপে চাষে উদ্বুদ্ধ হয়েছেন। এ ধরনের কাজে কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়।

শাওন খান/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()