ফসলসড়কের কাদায় ধানের চারা রোপণ, সংস্কার দাবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কৈখালী এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে 'আদম গাজীর কেয়ার রাস্তা' নামে পরিচিত সড়কটি। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ কর্দমাক্ত হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।
