লাইভস্টকশস্য না খাইয়ে যেভাবে মুরগি পালন করছে নেদারল্যান্ডসের কোম্পানি
ডাচ ভাষায় 'কিপ' অর্থ মুরগি আর 'স্টার' অর্থ তারা। এ দুটি শব্দযোগেই কোম্পানিটির নাম রাখা হয়েছিল কিপস্টার। মাত্র ছয় বছর আগে, ২০১৭ সালে চার উদ্যোক্তার হাত ধরে যাত্রা শুরু করেছিল নেদারল্যান্ডসের এই কোম্পানি। আজ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছুটে চলেছে কিপস্টারের জয়যাত্রা।

