পরিবেশবনে হাতির পাল দেখে মুগ্ধতা, লোকালয়ে এলে বাড়ে আতঙ্ক
বর্ষার এ মৌসুমে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া ও টেকনাফের বনাঞ্চলে প্রায়ই দেখা মিলছে হাতির পালের। খাদ্যের সন্ধানে বন্য হাতি বন ছেড়ে কখনো কখনো লোকালয়ে চলে আসে। হাতির এমন আনাগোনার দৃশ্য দেখে মুগ্ধ হন স্থানীয় বাসিন্দারা। অনেকেই হাতির পালকে ক্যামেরাবন্দি করেন। তবে হাতি লোকালয়ে ঢুকে পড়ায় অনেক সময় চাষাব
