সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

উদ্ধারের পর ২৬ বাচ্চা প্রসব করলো মেটে সাপ

মেটে প্রজাতির একটি সাপ উদ্ধার করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থায় ২৬টি বাচ্চা প্রসব করে। এরপর সাপটি কিছুটা সুস্থ হলে বাচ্চাসহ সেটিকে অবমুক্ত করা হয়।

পরিবেশ

মেটে প্রজাতির একটি সাপ উদ্ধার করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। পরে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া অবস্থায় ২৬টি বাচ্চা প্রসব করে। এরপর সাপটি কিছুটা সুস্থ হলে বাচ্চাসহ সেটিকে অবমুক্ত করা হয়।

শনিবার (৩ জুন) সকালে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকায় এই সাপগুলো অবমুক্ত করা হয়। এর আগে শুক্রবার নীলগঞ্জ ইউনিয়নে মা সাপ টিকে এলাকার কয়েকজন কিশোর হত্যা করতে চাইলে সেটিকে উদ্ধার করেন তারা।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বাইজিদ বলেন, সাপটি অসুস্থ হওয়ায় উদ্ধারের সঙ্গে সঙ্গে অবমুক্ত না করে প্রাথমিক চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানে সাপটি একে একে ২৬টি বাচ্চা দেয়।

তিনি আরও বলেন, অবমুক্ত করা সাপটি মূলত মেটে বা মাইট্টা প্রজাতির। এরা এশিয়া এলাকায় বসবাস করে। পুকুর বা ডোবার আশপাশে বেশি থাকে। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এদের কমবেশি দেখা যায়। প্রতিবারে এরা প্রায় ২৫-৩০টি বাচ্চা প্রসব করে থাকে।

উদ্ধার হওয়া সাপটি মেটে প্রজাতির বলে নিশ্চিত করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর টিম লিডার মো. শামিম হোসেন। তিনি বলেন, মেটে সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে। এটি মৃদু বিষধর সাপ যা মানুষের জন্য ক্ষতিকর না।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা মনিরুজ্জামান মনি বলেন, বন বিভাগ অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। আজকে সাপটি অবমুক্ত করার বিষয়ে আমরা অবগত আছি। এটা তাদের একটি প্রশংসার কাজ।

আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায় যে ১০ সাপ, যেগুলো বিষধর

সাপ মানেই সেটি বিষধর- এমন ধারণা আমাদের অনেকের মধ্যে রয়েছে। বাড়ির উঠান, ঝোপঝাড়, কৃষিজমি কিংবা জলাশয়ের পাশে সাপের দেখা গেলে আতঙ্কিত হয় আমরা। অনেকে সাপটি চেনার আগেই সেটিকে মেরে ফেলে। অথচ বাংলাদেশে নিয়মিত দেখা যায় এমন সাপের একটি বড় অংশই বিষধর নয়।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৮ মিনিটের পড়া
পরিবেশ

সঙ্গী হারালে একাকী জীবন, বংশবৃদ্ধি থমকে হারিয়ে যাচ্ছে শকুন

একসময় ভাগাড়ে তাকালেই দেখা মিলতো শকুনের। মৃত প্রাণী খেয়ে জীবন ধারণ করে বলে ‌'প্রকৃতির ঝাড়ুদার' বলা হয় এই প্রাণীকে। তবে দিন দিন কমছে শকুনের সংখ্যা। বলতে গেলে বিলুপ্তির পথে প্রাণীটি।

জাগো নিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া

মন্তব্য

()